সাফল্যে ও সম্ভাবনায় নারী

Positive news of Bangladesh woman and their success story.

Share/Save/Bookmark

নতুন মাইলফলকে বাংলাদেশের নারী নতুন মাইলফলকে বাংলাদেশের নারী বিভিন্ন অঙ্গনে নারীর অগ্রগতির মাঝেই এই প্রথমবারের মতো দেশের সর্বোচ্চ আদালতে বিচারিক কাজের নেতৃত্ব পেয়েছেন একজন নারী, যার নেতৃত্বে অনেক মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে। সোমবার সুপ্রিম কোর্টের দুই নম্বর বিচারকক্ষে বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বে আপিল বিভাগের নবগঠিত দ্বিতীয় বেঞ্চের বিচারিক কার্য... বিস্তারিত...

ওয়াসফিয়া এবার ইউরোপের সর্বোচ্চ চূড়ায় ওয়াসফিয়া এবার ইউরোপের সর্বোচ্চ চূড়ায় এবার ইউরোপের সর্বোচ্চ চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন এভারেস্টজয়ী বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরীন। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৯টা ৫১ মিনিটে (রাশিয়ার সময় সকাল ৭টা ৫১ মিনিট) তিনি মাউন্ট এলব্রুসের চূড়ায় পা রাখেন এবং বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এ সময় সঙ্গে ছিলেন তাঁর গাইড আন্না পেত্রোভ... বিস্তারিত...

বাংলাদেশে নারীদের গড় আয়ু বেড়েছে বাংলাদেশে নারীদের গড় আয়ু বেড়েছে   বাংলাদেশে নারীদের গড় আয়ু বেড়েছে বিগত কয়েক দশকে দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। তবে তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে নারীদের গড় আয়ু। ২০০৫ সালে নারীদের গড় আয়ু ৬৫ দশমিক ৮ বছর থেকে ২০১১ সালে নারীদের গড় আয়ু উন্নীত হয়েছে ৭০ দশমিক ৩ বছরে। রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত স্বা... বিস্তারিত...

দরিদ্র নারীদের  স্বপ্ন জয়- নীলফামারীর মাদুর যাচ্ছে বিদেশে দরিদ্র নারীদের স্বপ্ন জয়- নীলফামারীর মাদুর যাচ্ছে বিদেশে ডোমার(নীলফামারী) জাহেরা বেগম (৩০)। স্বামী, দুই সন্তান আর শ্বশুর-শাশুড়ী নিয়ে অভাবের সংসারে কষ্ট লাঘব করতে পেরেছেন মাদুর তৈরি করে। সারাদিন সাংসারিক কাজ-কর্মের পরও তিনি এখন বাড়তি উপার্জন করে স্বামীকে সহায়তা করছেন। মাদুর তৈরি করে জাহেরা নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি হয়েছেন একজন প্রশিক্ষকও।... বিস্তারিত...

ওয়াংগারি মাথাই পুরস্কার পেলেন টেকনাফের খুরশিদা-বাংলাদেশের বনায়ন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে এটি অসাধারণ অর্জন। ওয়াংগারি মাথাই পুরস্কার পেলেন টেকনাফের খুরশিদা-বাংলাদেশের বনায়ন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে এটি অসাধারণ অর্জন। খুরশিদা বেগম বন রক্ষায় স্থানীয় ২৮ জন নারীকে নিয়ে একটি দল গঠন করেছিলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার খুরশিদা বেগম। তাঁর ওই উদ্যোগের ফলে বনের গাছপালা বেড়েছে, রক্ষা পেয়েছে জীববৈচিত্র্য। এবার এই কাজের আন্তর্জাতিক স্বীকৃতিও মিলল। বন রক্ষায় বিশেষ অবদানের জন্য ওয়াংগারি মাথাই পুরস্কারের জন্য মনোনীত ... বিস্তারিত...

ইতিহাস গড়ে - দেশের প্রথম নারী ট্রেনচালক সালমা   ইতিহাস গড়ে - দেশের প্রথম নারী ট্রেনচালক সালমা সালমা খাতুন ট্রেন চালান, এটা এখন পুরনো কথা। বাংলাদেশ রেলওয়ের একমাত্র নারী সহকারী ট্রেনচালক সালমা খাতুন আট বছর আগে ২০০৪ সালের ৮ মার্চ চাকরিতে যোগ দেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার ভূঞাপুরের অর্জুনা গ্রামে। বাবা প্রয়াত বেলায়েত হোসেন খান। মা সায়েরা বেগম। তিন ভাই, দুই বোনের মধ্যে সালমা খাত... বিস্তারিত...

উদ্ভাবনের স্বীকৃতি- অনন্যা  ফিরদৌসী কাদরী উদ্ভাবনের স্বীকৃতি- অনন্যা ফিরদৌসী কাদরী ফিরদৌসী কাদরী। সম্প্রতি ইন্সতিতুত দ্য ফ্রাঁস-এর ‘ক্রিস্তোফ মেরো পুরস্কার ২০১২’ লাভ করেন আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ফিরদৌসী কাদরী। অভিনন্দন তাঁকে। ২ সেপ্টেম্বর আইসিডিডিআরবির নিজ কক্ষে বসে জানান পুরস্কারপ্রাপ্তির অভিজ্ঞতা। ২ এপ্রিল (২০১২) দিনটা শুরু হয়েছিল অন্য সব দিনের মতোই। কিন্তু একটি ... বিস্তারিত...

মৌ রানী করুণা রানীর সাফল্যের মধু চাষ মৌ রানী করুণা রানীর সাফল্যের মধু চাষ   পরিশ্রম ও আগ্রহকে পুঁজি করে দিনের পর দিন এগিয়ে চলেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার একমাত্র নারী মৌচাষী করুণা রানী সরদার (৪৬)। ছয় বছর যাবত সে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় বিভিন্ন সময়ে বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহের জন্য মৌবাক্স স্থাপন করে মধু সংগ্রহ করে চলেছে। করুণার বাড়ি সুন্দরবন সংলগ্ন ... বিস্তারিত...

প্রতিবন্ধী মেয়েদের ঘুরে দাঁড়ানো-সুঁইসুতার কাজ, বদলে যাচ্ছে ১৬শ’ প্রতিবন্ধী মেয়ের জীবন প্রতিবন্ধী মেয়েদের ঘুরে দাঁড়ানো-সুঁইসুতার কাজ, বদলে যাচ্ছে ১৬শ’ প্রতিবন্ধী মেয়ের জীবন নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নের ষোল শ’ প্রতিবন্ধীর জীবন বদলে যেতে বসেছে। আজ তারা ঘুরে দাঁড়িয়েছে। তারা স্বাবলম্বী হয়ে উঠছে। প্রতিবন্ধী মেয়েদের এমন স্বাবলম্বী হয়ে ওঠার বাস্তব চিত্র এলাকায় মডেল হিসাবে আখ্যায়িত হয়েছে। সমাজে প্রায় প্রতিটি এলাকায় প্রতিবন্ধীর দেখা মিলবে । এরা যদিও আমাদেরই স... বিস্তারিত...

মুরগির ফার্ম বদলে দিল ফাতেমার জীবন মুরগির ফার্ম বদলে দিল ফাতেমার জীবন জিয়ানগর উপজেলার এক প্রত্যন্ত অঞ্চল পশ্চি বালিপাড়া গ্রামের বাসিন্দা ফতেমা বেগম। স্বামী দুই ছেলে ও চার মেয়ের জননী সে। সংসারের এক মাত্র আয়ের পথ ছিল পোল্ট্রি মুরগির ফার্ম। বড় ছেলে মুজিবর রহমান ইমাম প্রশিক্ষণের মাধ্যমে ভেটেরিনারী প্রশিক্ষণ নিয়ে ২০০০ সালে মুরগি পালন শুরু করে। একে একে তারা ৫টি শেটে... বিস্তারিত...

সোমার চা-বাগান আলো ছড়াচ্ছে(প্রথম আলোর সৌজন্যে ) সোমার চা-বাগান আলো ছড়াচ্ছে(প্রথম আলোর সৌজন্যে )   মোছাব্বের হোসেন, হাতীবান্ধা (লালমনিরহাট) থেকে ফিরে- নিজের চা বাগানে গাছের যত্ন নিচ্ছেন সোমা- ছবি: মঈনুল ইসলাম- এই মেঘ, এই রোদ্দুর। ধুম বৃষ্টি, আবার রোদ! এমন একটি দিনে আমরা হাজির হলাম চা-বাগানে। বাগানের নাম সোমা টি এস্টেট। চা-বাগানের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে সিলেট অঞ্চলের চিত্র। কিন্তু... বিস্তারিত...

আলোকিত নারী ফাতেমা বেগম আলোকিত নারী ফাতেমা বেগম এম আনোয়ার হোসেন ফাতেমা বেগম (১৯১৮-২০০৭) সম্পূর্ণ প্রচারবিমুখ, উদার ও সাদা মনের মানুষের মর্যাদা তথা বেগম রোকেয়া কিংবা মাদার তেরেসার অনেক কিছুই মেলে তার কাজ-কর্মে। সমাজকর্মে যার অবদান অস্বীকার করার কোনো জো নেই। এমনই একজন সমাজকর্মী ফাতেমা বেগম। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তিনি আলোকিত এক মহীয়সী... বিস্তারিত...

শ্রীমদ্দির বাঁশির নারী কারিগর   শ্রীমদ্দির বাঁশির নারী কারিগর লেখক: গাজীমুনছুর আজিজ, শ্রীমদ্দি (কুমিল্লা) থেকে- বাঁশের বাঁশি তৈরির এই দৃশ্যটি শ্রীমদ্দি গ্রামের। কুমিল্লা জেলার হোমনা উপজেলা সদর থেকে কিছুটা দূরে এই গ্রাম অবস্থিত। দিনের যেকোনো সময় শ্রীমদ্দি গ্রামের বিভিন্ন্ পাড়ার বাড়ি বাড়ি গেলেই দেখা যাবে এই বাঁশের বাঁশি তৈরির নানান কারিগরি প্রক্রিয়া। আর ... বিস্তারিত...

সম্ভাবনার স্বপ্নসোপান-ক্যাডার সার্ভিসে বাড়ছে নারী কর্মকর্তা। এমন সংবাদ শিরোনাম হয়ে আসা মানেই নতুন আলোর হাতছানি। এই হাতছানি নতুন করে রঙিন করে তুলবে তিল তিল করে গড়ে তোলা বাংলাদেশকে। সেই সময়ছোঁয়া আগামীর এই পথচলা থেকে জানা যায়, নারীরা এগিয়ে আসছে একটি সুন্দর সকালের লক্ষ্যে। আর সেই সূত্র থেকে বাঙালি নারীদের জন্য সুসংবাদ হলো সর্বশেষ ৩০তম বিসিএসে নারী ৩১ দশম... বিস্তারিত...

এভারেস্ট চূড়ায় আরেক বাংলাদেশি নারী ওয়াসফিয়া এভারেস্ট চূড়ায় আরেক বাংলাদেশি নারী ওয়াসফিয়া   মাত্র এক সপ্তাহের ব্যাবধানে পৃথিবীর সবোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট চূড়ায় লাল সবুজ পতাকা ওড়ালেন বাংলাদেশের আরেক নারী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। আজ শনিবার সকাল ৬টা ৪১ মিনিটে হিমালয়ের দক্ষিণ দিক দিয়ে তিনি এভারেস্ট চূড়ায় আরোহণ করেন। এভারেস্ট জয়ের পরপরই তিনি তাঁর ‘বাংলাদেশ অন সেভেন সাম... বিস্তারিত...

এভারেস্টে বাংলাদেশি নারী এভারেস্টে বাংলাদেশি নারী পল্লব মোহাইমেন বাংলাদেশের প্রথম নারী হিসেবে এবার বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে লাল-সবুজ পতাকা ওড়ালেন নিশাত মজুমদার। প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৯ মে শনিবার নেপালের স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় তিনি ২৯ হাজার ২৯ ফুট (৮,৮৪৮ মিটার) উচ্চতার মাউন্ট এভারেস্টে আরোহণ করেন। তাঁর সঙ্গে ছিলে... বিস্তারিত...

অর্থনীতিতে নারীর অবদান অর্থনীতিতে নারীর অবদান এজাজুল হক মুকুল সমাজ ও রাষ্ট্রে নারীরা নানা রকম বৈষম্যের শিকার। বৈষম্যের কারণে নারীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অথচ সমাজ, রাষ্ট্র ও সভ্যতার উন্নয়নে নারীর অবদান অনস্বীকার্য। কিন্তু নারীর এই অবদান যথাযথভাবে মূল্যায়ন করা সম্ভব হচ্ছে না। শিশুর যত্ন, রোগীর সেবা, ঘরের যাবতীয় কাজের দায়... বিস্তারিত...

সেবা দিয়েই জয় সেবা দিয়েই জয় সেবা দিয়েই জয় মমতাজ বেগম সেবাই তাঁর পেশা। ১৯৮৭ সাল থেকে সেবিকা হিসেবে কর্মরত মমতাজ বেগম। কাজের পাশাপাশি উচ্চতর লেখাপড়া, সংসার সবই করেছেন। দেশে-বিদেশে নানা প্রতিষ্ঠানে কাজ করেছেন। বর্তমান কর্মস্থল আইসিডিডিআরবি। এ বছর আন্তর্জাতিক প্রতিষ্ঠান আমেরিকেয়ারস রোগীর প্রতি আন্তরিক সেবার জন্য তাঁকে বিশে... বিস্তারিত...

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি বাংলাদেশের আমিরা হক জাতিসংঘের আন্ডার সেক্রেটারি বাংলাদেশের আমিরা হক আমিরা হক বাংলাদেশের আমিরা হককে আন্ডার সেক্রেটারি হিসেবে নির্বাচিত করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। গতকাল বুধবার জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। জাতিসংঘের ফিল্ড সাপোর্ট বিভাগের (ডিএফএস) দায়িত্ব পালন করবেন আমিরা। দীর্ঘ ৩৭ বছর ধরে তিনি জাতিসংঘে কাজ করছেন। এর মধ্যে ১৯ বছর ব... বিস্তারিত...

সফল পানচাষি-  মনভা পলং খাসিয়া সফল পানচাষি- মনভা পলং খাসিয়া মনভা পলং খাসিয়া মুজিবুর রহমান, কমলগঞ্জ (মৌলভীবাজার) পান চাষেই মিলে গেল সেরা উদ্যোক্তার পুরস্কার। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কাশি খাসিয়াপুঞ্জির মনভা পলং খাসিয়া পেলেন তাঁর কাজের স্বীকৃতি। গত ২৩ মার্চ ঢাকার হোটেল ওয়েস্টিনে উইম্যান এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (উয়েব) ১২তম প্রতিষ... বিস্তারিত...

এগিয়ে যাচ্ছে নারী-   রাজপথে বাইকে এগিয়ে যাচ্ছে নারী- রাজপথে বাইকে নেদা শাকিবা লিখেছেন তৌহিদা শিরোপা | ছবি: খালেদ সরকার ব্যস্ত ঢাকার রাস্তায় হঠাৎ চোখে পড়ে তাঁদের।হাতে গোনা কয়েকজন। মোটরসাইকেল চালাচ্ছেন। একটা সময় ঢাকার বাইরে বেসরকারি সংস্থার কয়েকজন মেয়েই শুধু মোটরসাইকেল চালাতেন। সেই অবস্থার পরিবর্তন হয়েছে। সংখ্যা কম হলেও রাজধানীতে কয়েকজন মেয়ে তাঁদের প্র... বিস্তারিত...

প্রভাবশালী উদ্যোক্তা সুমাইয়ার গল্প প্রভাবশালী উদ্যোক্তা সুমাইয়ার গল্প প্রভাবশালী উদ্যোক্তা সুমাইয়ার গল্প যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিজনেস সাপ্তাহিক পত্রিকায়গুলোতে সেরা তরুণ উদ্যোক্তাদের মাঝে উঠে আসছে বাংলাদেশি বংশোদ্ভূত সুমাইয়া কাজীর নাম। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন নির্বাচিত ‘ইয়াং পার্সন হু রকস্’ প্রতিযোগিতায়ও সেরাদের কাতারে সুমাইয়া কাজী। এসব কারণেই সু... বিস্তারিত...

বাঙালি নারীর হাতে মণিপুরি তাঁত বাঙালি নারীর হাতে মণিপুরি তাঁত কমল হোসেন, মৌলভীবাজার তাঁতে কাপড় বুনে আয় করছেন তাঁরা দারিদ্র্যের সঙ্গে জন্মগত পরিচয়। কি বাবার বাড়িতে, কি স্বামীর ঘরে—সবখানেই দারিদ্র্যের নির্মমতা ও ছোবল। কারও হয়তো শুধু মাথা গোঁজার ভিটেটুকু আছে। কারও তা-ও নেই। অভাব-অনটনের টানাপোড়েনে জীবন আর চলে না। কিন্তু সেই জীবন থেকে বের হওয়ার রা... বিস্তারিত...

ইডেনের রানি শরমিন ইডেনের রানি শরমিন খাদিজা ফাল্গুনী প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেলেন শাহ শরমিন ইসলাম ‘সময়টা ছিল তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলাকালীন। কী কাজে যেন হোস্টেলের বাইরে গিয়েছি। ফিরে এসে দেখি, রুমমেট রত্না অজ্ঞান হয়ে পড়ে আছে। আশপাশের সব মেয়ে ভিড় করে শুধুই দেখছে। কেউই বুঝতে পারছিল না কী করবে। অতীতে স্কাউ... বিস্তারিত...

ক্যানবেরার পার্লামেন্ট হাউজেগাঁয়ের মেয়ে রুবি ক্যানবেরার পার্লামেন্ট হাউজেগাঁয়ের মেয়ে রুবি ২০১০ সালের নভেম্বর মাসের শেষ দিন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের নির্বাচনী পরীক্ষার ফলাফল নিয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভুষিরবন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রুবি বাড়ি ফিরছে। পরিবারের কাছে আনন্দের এই সংবাদ দিতে ওই দিন ভর দুপুরে বাড়ি ফিরে মেয়েটি। পশ্চিম ঘরের দুয়ারে বসে অপরিচিত এক... বিস্তারিত...

আলোর মিছিল ধেয়ে আসে ওই-প্রতিবাদী নিপা যৌতূকের বলি হলনা আলোর মিছিল ধেয়ে আসে ওই-প্রতিবাদী নিপা যৌতূকের বলি হলনা   লেখক: মেহেদী হাসান জুয়েল | আমাদের জীবনে ব্যতিক্রমী ঘটনা নিতান্তই নগন্য। কিন্তু ব্যতিক্রমী কোনো ঘটনা পরিবর্তন ঘটাতে পারে সমাজে কিংবা পরিবর্তনের আলোচ্ছটা দেখাতে পারে মানুষকে। এরকমই একটি ঘটনা সম্প্রতি ঘটে গেলো বরগুনার আমতলীতে। ফারজানা ইয়াসমীন নিপা তালাক চাওয়ার প্রতিবাদে বিয়ের ১০ মিনিট পরই তাল... বিস্তারিত...

বাংলাদেশি কোহিনূর বাংলাদেশি কোহিনূর মাহফুজ রহমান শিকড়ে ফেরা: একটা সময় ওদের মতোই জীবন কেটেছে কোহিনূরের বাংলাদেশের যুদ্ধশিশু কোহিনূর। বেড়ে উঠেছেন নরওয়েতে। সংগীতশিল্পী হিসেবে পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি। বর্ণবৈষম্যের বিরুদ্ধেও সোচ্চার তাঁর কণ্ঠ। পেয়েছেন ‘নরওয়েজিয়ান অব দ্য ইয়ার’-এর মতো সম্মাননা। বিজয়ের এই মাসে তিনি এসেছেন ব... বিস্তারিত...

ফারজিনকে চৌধুরী:কাগুজে এক স্বপ্নবাজ কাগজ নিয়েই তার যত স্বপ্ন। একসময় কর্পোরেট আর ব্যাংকিং পৃথিবীতে নিজের বিচরণের স্বপ্ন দেখলেও পরবর্তীতে ভালো কাগজ আর তার বুকে সুন্দর ঝকঝকে প্রিন্ট তার স্বপ্ন হয়ে দাঁড়ায়। প্রতিদিনের নানা গ্রিটিংস আর অফিস স্টেশনারির চেহারাতেও যে ব্র্যান্ড ইমেজ, রুচি আর ভিন্নতার সমন্বয় ঘটানো যায় তা এই প্রজন্মের একজন... বিস্তারিত...

abohoman

solid

আর্কাইভ

যোগাযোগ

পাঠক সংখ্যা

166532
TodayToday482
This weekThis week1381
This monthThis month17266
Guests 4