সংবাদপত্রে ১৯৭১

শেরিফ আল সায়ার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভুটানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখাটি শুরু করতে চাইএকাত্তরের ৬ ডিসেম্বর বাংলাদেশকে সবার আগে স্বীকৃতি দেয় হিমালয় ঘেঁষে দাঁড়িয়ে থাকা রাষ্ট্র ভুটান১৯৭১ সালের ৭ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকের এক কোণায় খুব ছোট্ট একটি সংবাদ শিরোনাম ছিল ভুটান কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি দানএকই সঙ্গে ওই দিনই দৈনিক ইত্তেফাকের আরেকটি সংবাদ ছিল বাংলা দেশের প্রতি ভারতীয় স্বীকৃতিতে চীনের নিন্দাসে সময় অধিকাংশ পত্রিকায় বাংলাদেশকে লেখা হতো বাংলা দেশ

যাহোক, সংবাদপত্রে একাত্তর বিষয়টি খুব স্পর্শকাতরতবে এটাও ঠিক ইতিহাসের সঙ্গে সংবাদপত্রের সম্পর্ক অতি নিবিড় এবং ঘনিষ্ঠইতিহাসচর্চা কিংবা রচনা দুটি ক্ষেত্রেই সংবাদপত্রের গুরুত্ব থাকবেসেখানে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানার জন্য কিংবা বোঝার জন্য তৎকালীন সংবাদপত্রের ভূমিকা অনেকএ বছরের শুরুতে বিশ্ববিদ্যালয়ের গবেষণার বিষয় হিসেবে পেয়ে যাই ১৯৭১ সালের সংবাদপত্রের ভূমিকা নিয়ে কাজ করার সুযোগবাংলাদেশ জাতীয় আর্কাইভে যাই আমি ও রেজওয়ান আহমেদরেজওয়ান এ গবেষণায় আমার সহযোগীযিনি উদ্যোক্তা তিনি আমার শিক্ষক অধ্যাপক মোহাম্মাদ আনোয়ারযুদ্ধে সংবাদপত্রেরও ভূমিকা আছে; এ বিষয়টি নিয়ে স্যারই প্রথম কাজ করার আগ্রহ প্রকাশ করেনঅধ্যাপক আনোয়ার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর প্রকৌশল বিভাগের পরিচালক হিসেবে কর্মরততাঁর দিকনির্দেশনায় চলে আমাদের কাজ

আমি ও রেজওয়ান একাত্তরের সংবাদপত্রগুলো নিয়ে বসেই কখনো চমকে উঠি; কখনো শিহরিত হইআমাদের সামনে স্পষ্ট হয় মুক্তিযুদ্ধ কোনো দল বা কোনো ব্যক্তির জন্য ছিল নাআমরা এও বুঝি এটা ছিল সময়ের দাবিপুরো জাতি স্বাধীনতার সংগ্রামে মাতাল হয়ে পড়েছিলসেসব সংবাদের বিচ্ছিন্ন কিছু অংশ নিয়েই আমার এই লেখা

আমি ৮ মার্চের পত্রিকা দিয়েই শুরু করি৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পরদিন ইত্তেফাকের শিরোনাম ছিল পরিষদে যাওয়ার প্রশ্ন বিবেচনা করিতে পারি যদি-ভেতরে আছে বঙ্গবন্ধুর শর্তগুলো ও ভাষণের বিবরণতবে এক্ষেত্রে দৈনিক সংবাদছিল এগিয়েসরাসরি স্বাধীনতার স্লোগানই ঠাঁই পেয়েছিল শিরোনামেদৈনিক সংবাদের ৮ মার্চের শিরোনাম ছিল এবার স্বাধীনতার সংগ্রাম: মুজিব

তবে দুঃজনক বিষয় হলো, বঙ্গবন্ধুর পর মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ৯ মার্চ, ১৯৭১ আরেকটি ভাষণ দেন২ নেতার এক কাতারে চলে আসার একটা নজির স্থাপিত হয়কিন্তু এ নজিরটি ইতিহাসের পাতায় অনেকটাই অনুপস্থিত হিসেবে আমরা দেখতে পাই১৯৭১ সালের ১০ মার্চ দৈনিক সংবাদের শিরোনাম ছিল মুজিবের সঙ্গে একযোগে আন্দোলন করিব: ভাসানীএ সংবাদের শুরুর লাইনগুলো তুলে দিলাম,

অশীতিপর বৃদ্ধ রাজনৈতিক নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী গতকাল (মঙ্গলবার) পল্টন ময়দানে অনুষ্ঠিত এক বিরাট জনসভায় বক্তৃতাকালে অবিলম্বে বাংলার স্বাধীনতা প্রদানের জন্য প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের প্রতি আহবান জানানমাওলানা বলেন, ১২ মার্চের মধ্যে যদি স্বাধীনতা দেওয়া না হয় তাহা হইলে আমি ও শেখ মুজিব পুনরায় ১৯৫২ সানের মত একযোগে আন্দোলন করিব- প্রধানমন্ত্রী হইতে আমরা যাইব না।...

সে সময়ের উল্লেখযোগ্য ২ নেতা যখন একই কাতারে দাঁড়িয়ে যান তখন জনতার সামনে স্বাধীনতা ছাড়া দ্বিতীয় কোনো পথ থাকে না; এটাই স্বাভাবিকবাঙালি জাতি তখন থেকেই পূর্ণ রাষ্ট্র গঠনের স্বপ্নে বিভোর হয়ে পড়েআমাদের সংবাদপত্রগুলোও সেই স্বপ্নই মানুষকে দেখায়সাহস দেয়বাঙালি জাতির জাগরণের নেতা শেখ মুজিবের নানা কথা মালা জায়গা নেয় পত্রিকা জুড়েযেমন, ১৫ মার্চ দৈনিক সংবাদের শিরোনাম ছিল বাঙালীরা নতি স্বীকার করিবে না: মুজিবঅন্যদিকে ১৯ মার্চ দৈনিক ইত্তেফাকের শিরোনাম ছিল এ গণবিস্ফোরণ মেশিনগানেও স্তব্ধ করা যাইবে নাএমন শিরোনাম মানুষের মনকে যে জাগিয়ে তুলতে পারে তা অবলীলায় বলে দেওয়া যায়

বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের পর থেকেই বাঙালি জাতি সব রকমের আক্রমণের প্রতিরোধ করার প্রস্তুতি নেওয়া শুরু করেসংবাদপত্রগুলো এ বিষয়গুলোর উপরও জোর দেয়যেমন, ২১ মার্চ দৈনিক সংবাদের ভেতরের পাতায় সব জেলার আন্দোলন, বিক্ষোভের সংবাদগুলো একসঙ্গে প্রকাশ করেযার শিরোনাম ছিল মোদের হাড় দিয়ে ভাই জ্বালবো এবার মুক্তির বজ্রানল

২৫ মার্চ গভীর রাতে পাকিস্তানি বাহিনীর হামলার পর পত্রিকাগুলো বন্ধ হয়ে পড়েসরকারি পত্রিকা এবং রাজাকার আলবদর কর্তৃক প্রকাশিত সংবাদপত্রগুলো প্রকাশ হয়তবে ইত্তেফাক প্রকাশ হওয়া শুরু করে অক্টোবর মাস থেকেদৈনিক সংবাদের অফিস পুড়িয়ে দেওয়া হয়দৈনিক সংবাদ প্রকাশ করা হয়েছে কিনা তা বলা যাচ্ছে নাজাতীয় আর্কাইভে যুদ্ধকালীন দৈনিক সংবাদের কোনো কপি পাওয়া যায়নি

অক্টোবর থেকে দৈনিক ইত্তেফাক দেখলে দেশে যুদ্ধের পরিস্থিতি বোঝার উপায় নেইতারপরও খুব বুদ্ধিমত্তার সঙ্গে সরকারের নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে ইত্তেফাক প্রকাশ করে যুদ্ধের টুকরো টুকরো খবর

রাজাকার নিয়ে বহু সংবাদ পাওয়া যাবে ১৯৭১ সালের সংবাদগুলোতেসরকারি পত্রিকা দৈনিক পাকিস্তানে ১১ এপ্রিল শিরোনামই ছিল ঢাকায় নাগরিক শান্তি কমিটি গঠিতআবার ১২ মে দৈনিক পাকিস্তান পত্রিকায় আরো কতিপয় স্থানে শান্তি কমিটি গঠনশিরোনাম সংবাদের ভেতর উল্লেখ আছে বিভিন্ন স্থানে শান্তি কমিটি গঠনের কথাএমনকি যারা যারা শান্তি কমিটিতে আছে তাদের নামও উল্লেখ আছে এতে

পত্রিকাগুলো দেখলে আরো জানা যায়, পাকিস্তানি শাসক ও রাজাকাররা মুক্তিযোদ্ধাদের ভারতীয় এজেন্ট বলে উল্লেখ করতযেমন, ১৯ নভেম্বর দৈনিক ইত্তেফাকে রাজাকার তৎপরতাশিরোনামে সংবাদটি ছিল,

গতকাল রাজাকাররা রাজশাহী ও যশোরে ২টি পৃথক সংঘর্ষে ২ দল ভারতীয় এজেন্টের প্রচেষ্টা ব্যর্থ করিয়া দেয়রাজশাহী হইতে প্রাপ্ত এক খবরে বলা হয়: গতরাত্রে বড়াই গ্রামে টহলদানরত রাজাকাররা দেখিতে পায় যে, প্রায় ৩০ জন ভারতীয় এজেন্ট লুটপাট করার উদ্দেশ্যে ঐ গ্রামে ঢুকিতেছেতখন তাহারা ভারতীয় এজেন্টদের প্রতি গুলীবর্ষণ শুরু করে এবং যতবারই তাহারা গ্রামে প্রবেশের চেষ্টা করে ততবারই রাজাকারগণ তাহাদের বাধা দান করেইহাতে ৪ জন ভারতীয় এজেন্ট নিহত হয় এবং তাহাদের নিকট হইতে ৪ শত ২ রাউন্ড গুলীসহ ৪ টি রাইফেল উদ্ধার করা হয়। ...

মুক্তিযুদ্ধের সময় কিংবা তার আগে পত্রিকাগুলো বড় ভূমিকা রেখেছেতারাও যুদ্ধে অংশ নিয়েছেসে সময়কার সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশন করেছেনকিন্তু তাদের কথা ইতিহাসে খুব একটা উঠে আসে না

সত্যিকথা বলতে কী, মুক্তিযুদ্ধের বাস্তব ইতিহাস এতটাই ব্যাপক পরিপ্রেক্ষিত নিয়ে বিস্তৃত যে, জনগণ-রাজনৈতিক দল-ব্যক্তি, বেসামরিক-আধা সামরিক-সামরিক বাহিনী, বুদ্ধিজীবী-গবেষক, ছাত্র, কৃষক-শ্রমিক-জনতা, সাংবাদিক, নারীসমাজ সকলেরই যুদ্ধ তথা মুক্তিযুদ্ধে আত্মত্যাগ ও ভূমিকার নিদর্শন রয়ে গেছেআর এ সবকিছুই খুঁজে পাওয়া যাবে সংবাদপত্রেযে কাল যে যুগই হোক না কেনসময় ও ইতিহাস রক্ষিত থাকে সংবাদেসম্ভবত এ কারণেই এম.ভি. চার্নলি বলেছেন, ‘সংবাদ হলো আজকের মোড়কে দেওয়া আগামী দিনের ইতিহাস

Share/Save/Bookmark

উইকিপিডিয়া ও গিনেস বুকে শাহবাগ আন্দোলন উইকিপিডিয়া ও গিনেস বুকে শাহবাগ আন্দোলন অনলাইনে সার্চ দিলেই আন্দোলনের সব খবর ।এবার শাহবাগ আন্দোলন উইকিপিডিয়া ও গিনেস বুকে স্থান পেয়েছে। আন্তর্জাতিক তথ্যকোষ উইকিপিডিয়ায় শাহবাগ ‘প্রোটেস্ট’ নামে রয়েছে। যে কেউ শাহবাগ আন্দোলনের সব খবর বিশ্ব তথ্যকোষ উইকিপিয়াতে ঢুকলেই পেয়ে যাবেন। একই সঙ্গে কোন দেশেই টানা ২১ দিন এ রকম আন্দোলন হয়নি। এ কা... বিস্তারিত...

শাহবাগের গণজাগরণ নিয়ে ‘দ্য ইকোনমিস্ট’ এর ইতিবাচক প্রতিবেদন শাহবাগের গণজাগরণ নিয়ে ‘দ্য ইকোনমিস্ট’ এর ইতিবাচক প্রতিবেদন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে চলমান গণজাগরণ নিয়ে এবার একটি ইতিবাচক প্রতিবেদন প্রকাশিত হয়েছে লন্ডনভিত্তিক সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’ এর নতুন সংখ্যায় (১৬ ফেব্রুয়ারি)। ‘বাংলাদেশ: গণঅসন্তোষ’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে: বিগত দুই দশকের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। শ্... বিস্তারিত...

শাহবাগ আন্দোলনের প্রশংসা গার্ডিয়ানে শাহবাগ আন্দোলনের প্রশংসা গার্ডিয়ানে শাহবাগে তরুণ প্রজন্মের আন্দোলনের প্রশংসা এবার প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের। গতকাল রোববার 'দি অ্যাগোনিজ অব বাংলাদেশ কাম টু লন্ডন' শীর্ষক প্রতিবেদনে এ আন্দোলনের প্রশংসা করে এটাকে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার সুযোগ বলে উল্লেখ করা হয়। শাহবাগ আন্দোলন ও লন্ডনে এর প্রভাব নিয়ে প্রতিবেদনটি লিখে... বিস্তারিত...

আঞ্চলিক শক্তি হিসেবে দৃশ্যমান হয়ে উঠছে বাংলাদেশ-ইকোনমিস্টে আঞ্চলিক শক্তি হিসেবে দৃশ্যমান হয়ে উঠছে বাংলাদেশ-ইকোনমিস্টে ইকোনমিস্টের দৃষ্টিতে- পরমাণু বিদ্যুত কেন্দ্র স্থাপন ও সাবমেরিন ক্রয় বড় পদক্ষেপ বিদ্যুত ঘাটতি মোকাবেলায় পারমাণবিক বিদ্যুত কেন্দ্র স্থাপন সরকারের একটি শুভ উদ্যোগ। তবে ঋণ বাতিলের পর পদ্মা সেতু নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তা পদ্মা ও যমুনার ওপারের তিন কোটি মানুষের জন্য বেদনাদায়ক ঘটনা। যুক্ত... বিস্তারিত...

বিবিসির প্রতিবেদন-কক্সবাজার সৈকত হতে পারে থাইল্যান্ডের পাতায়া বিবিসির প্রতিবেদন-কক্সবাজার সৈকত হতে পারে থাইল্যান্ডের পাতায়া প্রাচীন সৈকত, সারিবদ্ধ নারিকেল গাছ, সূর্যের ঝলমলে আলো আর গ্রীষ্মকালীন জলবায়ু—কি নেই কক্সবাজারে? একটি আদর্শ অবকাশযাপন কেন্দ্রে যা যা থাকা দরকার, তার সবই আছে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এ সৈকতে। ১০০ কিলোমিটারেরও বেশি সৈকত নিয়ে কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সৈকত। এই দীর্ঘ সৈকতের অনে... বিস্তারিত...

তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশ এখন পাওয়ার হাউস তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশ এখন পাওয়ার হাউস ওয়ালমার্টের মতো বিশ্বসেরা বিক্রেতারা ঢাকায় স্থাপন করেছে ‘উৎস অফিস’ বিশ্বে তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশ এখন ‘পাওয়ার হাউসে’ পরিণত হয়েছে। বৈশ্বিক পোশাক রফতানির ক্ষেত্রে এ দেশটি এখন চীনের পরেই, দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ফলে বিশ্বের নামীদামী সব খুচরা বিক্রেতা তাদের পোশাকের উৎস হিসেবে বাংলাদেশে... বিস্তারিত...

নিউইয়র্ক টাইমসে বাংলাদেশি নারী গার্মেন্ট শ্রমিকদের প্রশংসা নিউইয়র্ক টাইমসে বাংলাদেশি নারী গার্মেন্ট শ্রমিকদের প্রশংসা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নারী শ্রমিকদের পারদর্শিতার প্রশংসা করেছে প্রভাবশালী মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস। স্বল্প মজুরি সত্ত্বেও তাদের চমত্কার সার্ভিসে বর্তমান বিশ্বে তৈরি পোশাক রফতানির বাজারে ভারতকে হটিয়ে দ্বিতীয় অবস্থান দখল করেছে বাংলাদেশ। নিউইয়র্ক থেকে এনা জানায়, গতকাল বাংলাদেশের গার্ম... বিস্তারিত...

বিশ্বে সবচেয়ে শারীরিকভাবে সক্রিয় বাংলাদেশীরা বিশ্বে সবচেয়ে শারীরিকভাবে সক্রিয় বাংলাদেশীরা বিশ্বখ্যাত বিজ্ঞান গবেষণা সাময়িকী ল্যানসেটের সর্বসাম্প্রতিক গবেষণামতে, বিশ্বের যে কোনো দেশের মানুষের তুলনায় বাংলাদেশের মানুষ শারীরিকভাবে সবচেয়ে সক্রিয়। আর শারীরিক সক্রিয়তায় সবচে পিছিয়ে আছে ইউরোপের দেশ মাল্টা। গত মঙ্গলবার প্রকাশিত সংখ্যায় ‘বিশ্ব স্বাস্থ্য’ বিভাগে এ বিষয়ে একটি গবেষণা প্রতি... বিস্তারিত...

টাইমের চোখে ‘হিরো’ রিজওয়ানা টাইমের চোখে ‘হিরো’ রিজওয়ানা পরিবেশ রক্ষায় নিবেদিতপ্রাণ সৈয়দা রিজওয়ানা হাসান। পেশায় পরিবেশ আইনবিদ। পরিবেশ রক্ষায় ব্যাপক অবদান রাখায় বিশ্বখ্যাত টাইম সাময়িকী তাঁকে দিয়েছে ‘হিরোজ অব এনভায়রনমেন্ট’ খেতাব। এই পুরস্কার পাওয়ার পর রিজওয়ানা হাসানের কিছু শত্রু সক্রিয় হয়ে ওঠে। তাঁর হাড়গোড় গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয... বিস্তারিত...

কক্সবাযার- দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় এক পর্যটন কেন্দ্র-নিউইয়র্ক টাইমস অবলম্বনে কক্সবাযার- দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় এক পর্যটন কেন্দ্র-নিউইয়র্ক টাইমস অবলম্বনে   লেখক: অলক বিশ্বাস বাংলাদেশের সর্ব দক্ষিণের শহর কক্সবাজারের সমুদ্র সৈকতে গড়ে উঠছে অসংখ্য হোটেল ও রিসোর্ট। বিলাসবহুল হোটেলের পাশাপাশি প্রয়োজন সমুদ্র সৈকতে আকর্ষণীয় অবকাশ যাপন কেন্দ্র। এটা করতে পারলে বাংলাদেশ এশীয়দের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান স্থান হিসাবে বিবেচিত হতে পারে। এসব দিক বি... বিস্তারিত...

জাপানের প্রখ্যাত দৈনিক পত্রিকা ‘দি মাইনিচি ডেইলি নিউজ’এ বাংলাদেশের ভারী শিল্পের অগ্রগতির উচ্ছ্বসিত প্রশংসা জাপানের প্রখ্যাত দৈনিক পত্রিকা ‘দি মাইনিচি ডেইলি নিউজ’এ বাংলাদেশের ভারী শিল্পের অগ্রগতির উচ্ছ্বসিত প্রশংসা করা হয়েছে। ১০ মার্চ পত্রিকাটিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে ভারী শিল্পায়নের ব্যাপক প্রসার হচ্ছে। বাংলাদেশের এই অগ্রগতিতে মুগ্ধ হয়ে বর্তমানে জাপানি প্রতিষ্ঠানগুলো ক্রমেই এদেশ... বিস্তারিত...

সংবাদপত্রে ১৯৭১ সংবাদপত্রে ১৯৭১ শেরিফ আল সায়ার বাংলানিউজটোয়েন্টিফোর.কম ভুটানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখাটি শুরু করতে চাই। একাত্তরের ৬ ডিসেম্বর বাংলাদেশকে সবার আগে স্বীকৃতি দেয় হিমালয় ঘেঁষে দাঁড়িয়ে থাকা রাষ্ট্র ভুটান। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকের এক কোণায় খুব ছোট্ট একটি সংবাদ শিরোনাম ছিল ‘ভুটান কর্তৃক বাংলাদে... বিস্তারিত...

বাঙালির সংগ্রামে-সমরে বিদেশি গণমাধ্যম বাঙালির সংগ্রামে-সমরে বিদেশি গণমাধ্যম এবিএম মূসা | বেতারে সংবাদ শুনছেন মুক্তি-সংগ্রামী শিল্পীরা: তারেক মাসুদ পরিচালিত ‘মুক্তির গান’ চলচ্চিত্রের একটি দৃশ্য সত্তরের নভেম্বরে ১২ তারিখ রাতে জলোচ্ছ্বাসে আর প্রবল ঘূর্ণিঝড়ে প্লাবিত ও বিধ্বস্ত হলো তৎকালীন পূর্ব পাকিস্তানের দ্বীপাঞ্চল ও উপকূলীয় বিস্তীর্ণ এলাকা। সব ধরনের যোগাযোগবিচ্ছিন্ন এ... বিস্তারিত...

বিদেশি পএিকায় বাংলাদেশ ও অন্যান্য প্রসঙ্গ বিদেশি পএিকায় বাংলাদেশ ও অন্যান্য প্রসঙ্গ আশাবাদী, তবে ভয়ও পিছু ছাড়ছে না হাসান ফেরদৌস: যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও লেখক একসময় বাংলাদেশ বলতেই বোঝাত তিন দ—দারিদ্র্য, দুর্যোগ ও দুর্নীতি। ক্রমেই বাংলাদেশের সেই ইমেজ বদলাচ্ছে। কথাটা বোঝানোর জন্য ২০ বছর আগের একটি ঘটনার কথা বলি। তখন আমি সদ্য আমেরিকায়, দেশটাকে ঠিকমতো বোঝাও হয়ে ওঠেনি। একদি... বিস্তারিত...

abohoman

solid

আর্কাইভ

যোগাযোগ

পাঠক সংখ্যা

165000
TodayToday858
This weekThis week6120
This monthThis month15734
Guests 5