সম্ভাবনাময় উন্নয়নের দেশ বাংলাদেশ

 

লেখক: ড. আহমদ আল-কবির  |

বাংলাদেশের মতো সীমিত সম্পদের দেশকে সীমাহীন প্রতিকূলতার মধ্যে উন্নয়নের লক্ষ্যে পৌঁছানো একটি দুরূহ কাজ। অর্থনীতির তত্ত্বের নিরিখে বাংলাদেশের অর্থনীতির গতি ও প্রবৃদ্ধি মেলানো কঠিন। চলমান বিশ্বমন্দার বিরূপ প্রভাবে উন্নয়নশীল তো বটেই, ইউরোপের গ্রিস ও ইতালির মতো শক্তিশালী অর্থনীতিও মুখ থুবড়ে পড়েছে। সাধারণভাবে আমাদের অর্থনৈতিক অর্জন অনেক ক্ষেত্রেই উল্লেখযোগ্য হওয়ার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর তুলনায় সূচকগুলো যথেষ্ট বেগবান ও বলিষ্ঠ। কৃষি, শিক্ষা, মা ও শিশুমৃত্যু, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন খাতে যুগান্তকারী উন্নয়নের পাশাপাশি শিল্প ও কৃষিজ উত্পাদন, মাথাপিছু বিদ্যুত্ ও জ্বালানি ব্যবহারের হার, শিক্ষার বিশেষত নারীশিক্ষার ব্যাপক প্রবৃদ্ধি ইত্যাদি সূচকে ব্যাপক উন্নতি হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ৪০তম বর্ষ উদযাপন উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও জাতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশকে বিশ্বের কাছে একটি উন্নয়নের মডেল হিসেবে উপস্থাপন করেছে।

আমাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নতুন গন্তব্যে পৌঁছেছে। গত তিন বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে ৬ শতাংশেরও অধিক হারে বেড়েছে এবং শত প্রতিকূলতার মধ্যেও উপর্যুপরি বাম্পার ফলনের কল্যাণে ২০১১-১২ সালে তা ৬.৭ শতাংশ অতিক্রম করবে বলে আমাদের বিশ্বাস। ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত এ হার গড়ে ৩.২ শতাংশ এবং উল্লেখ্য যে ১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত গড়ে ৪.৫ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছিল। বাংলাদেশের মোট অভ্যন্তরীণ উত্পাদনের প্রবৃদ্ধির হার পাকিস্তান, নেপালসহ এ অঞ্চলের অপরাপর দেশ থেকে ভালো অবস্থানে রয়েছে। বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ২০০৬ সালের ৪৮৭ ডলার থেকে বেড়ে ২০১১ সালে ৮১৮ ডলারে পৌঁছেছে যা বাংলাদেশকে অতি সত্বর একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে একটি বড় অর্জন।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন সমপ্রতি বাংলাদেশের এ সাফল্যে অকপটে স্বীকার করেছেন। ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনে যে ১৬টি দেশ সাফল্য দেখাতে পেরেছে তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশে দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, নারী উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও কৃষি উন্নয়ন বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য দৃষ্টান্ত হিসেবে কাজ করবে বলে জাতিসংঘের মহাসচিব বান কি মুন তার সামপ্রতিক বাংলাদেশ সফরে এবং পরবর্তী সময়ে বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে স্পষ্ট করেই বলেছেন। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে উত্তরোত্তর সাফল্য অনেক উন্নয়ন বিশেষজ্ঞের কাছে আদর্শ হিসেবে কাজ করছে। জাতিসংঘের ৬৬টি শান্তি মিশনের মধ্যে ৪৫টি মিশনেই বাংলাদেশ অংশগ্রহণ করেছে এবং দুটি মহিলা শান্তিরক্ষী দল পাঠাতে সক্ষম হয়। বিশ্বফোরামে বাংলাদেশের সাফল্যের মধ্যে ২০১০ সালের MDG Award-4, ২০১১ সালে South South News Award এবং ২০১০ সালে বাংলাদেশের দুটি NGO কর্তৃক Energy Innovation Award লাভ করা অন্যতম। এছাড়াও বাংলাদেশ বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, জঙ্গিবাদ, সহিংসতাসহ সব আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করছে।

২০০৭-০৯ সালব্যাপী অর্থনৈতিক মন্দা থেকে বিশ্ব অর্থনীতি প্রত্যাশার চেয়ে দ্রুত ঘুরে দাঁড়ালেও ২০১১ সালে আবারও একটি বড় ধাক্কা ইউরোপ, আমেরিকা ও এশিয়া মহাদেশকে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে মনে হচ্ছে। মন্দা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে উন্নত ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলো বিপুল বাজেট ঘাটতি, উচ্চ সরকারি ঋণ (public debt), মুদ্রাস্ফীতি ও বেকারত্বের হার বৃদ্ধিসহ কয়েকটি দেশের সার্বভৌম ঋণ (sovereign debt) সমস্যা প্রবৃদ্ধির গতিকে ঝুঁকিপূর্ণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি উন্নত দেশের চলতি হিসাবে বিশাল আকারের ঘাটতি এবং জ্বালানি তেল রফতানিকারক দেশ ও কয়েকটি বিকাশমান অর্থনীতির চলতি হিসাবে বিশাল আকারে উদ্বৃত্ত বিশ্ব অর্থনীতিকে ভারসাম্যহীন করে তুলেছে। এ ভারসাম্যহীনতা কমিয়ে আনার ব্যর্থতা বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণ ব্যবস্থাকে অনেকটা নাজুক করে তুলেছে। আন্তর্জাতিক পরিম লে নীতিনির্ধারণে সমন্বয়ের অভাবও বিশ্ব আর্থিক ব্যবস্থাপনার সংস্কার কার্যক্রমকে বিলম্বিত করছে।

বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির বাজারে ঊর্ধ্বমুখী প্রভাব ফেলেছে। এ প্রসঙ্গে স্বীকার করতেই হয় যে, সরকারের বলিষ্ঠ মুদ্রানীতি পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে যেতে দেয়নি। তার সঙ্গে মার্কিন মুদ্রা ডলারের মূল্য বৃদ্ধি এ পরিস্থিতিকে অধিকতর নাজুক করে তুলেছে। এর কারণ হিসেবে ব্যাপকহারে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাত্রাতিরিক্ত বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগের অভাবকে দায়ী করেন। গত দুই অর্থবছরে মূলধনি বিনিয়োগের পরিমাণ আগের যে কোনো সময়ের ৫ বছরের বিনিয়োগের চেয়ে অধিক। বিদ্যুত্ ও জাহাজ নির্মানখাতসহ নতুন খাতে বিনিয়োগের বিরাট দীর্ঘমেয়াদি প্রভাব আছে। যা ভবিষ্যত্ প্রজন্মের জন্য আশীর্বাদস্বরূপ। ব্যক্তিগতভাবে এ ধরনের স্বল্পমেয়াদি সমস্যাগুলো অর্থনীতির জন্য কোনো দীর্ঘমেয়াদি প্রভাব আছে বলে আমি মনে করি না। ঘাটতি অর্থায়ন (deficit fianncing) এখনো বাজেটে উল্লিখিত অঙ্কের মধ্যেই রয়েছে। এ প্রসঙ্গে বলা যায়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে বিনিয়োগে গেছে যেখানে ক্রেডিট ডিপোজিট রেট ৮২ শতাংশ ছাড়িয়ে গেছে। এদিকে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের নিবিড় তত্ত্বাবধানের ফলেই পরিস্থিতির উন্নতি ঘটছে।

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার শুরুতে বাংলাদেশের অর্থনীতির ওপর এর বিরূপ প্রভাব না পড়লেও ২০০৮-০৯ অর্থবছরের তৃতীয় প্রান্তিক থেকে রফতানি ও আমদানি খাতে কিছুটা প্রভাব পড়ে যা ২০০৯-১০ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত অব্যাহত থাকে। মন্দা-পরবর্তী বিশ্ববাণিজ্যের গতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও বৈদেশিক বাণিজ্যে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয় এবং ২০১০-১১ অর্থবছরের রফতানি ও আমদানি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে যথাক্রমে ২৩ বিলিয়ন ও ৩২ বিলিয়ন ডলার (যা ২০০৫-০৬ অর্থবছরে ছিল যথাক্রমে ১০.৫ বিলিয়ন ও ১৪.৭ বিলিয়ন ডলার)। ২০১১ সালের শেষ ছয় মাসে বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় আবারও বাংলাদেশে চাপ অনুভূত হচ্ছে এবং এর ফলে মুদ্রাস্ফীতি ও সরকারি ঋণের বৃদ্ধি ঘটছে। বাংলাদেশের অর্থনীতির ওপর বিশ্বমন্দার সম্ভাব্য প্রভাব সম্পর্কে যথাযথ আগাম ধারণা অর্জন এবং সে প্রেক্ষিতে প্রয়োজনীয় সতর্কতামূলক উদ্যোগ ও মুদ্রা ব্যবস্থাপনার নিবিড়ভাবে পর্যবেক্ষণের মতো নানাবিধ সহায়তামূলক ব্যবস্থা গ্রহণের ফলে মন্দার বিরূপ প্রভাব মোকাবেলা করা সম্ভব হয়েছে। মন্দার প্রভাবে মধ্যপ্রাচ্যে আবাসন শিল্পে ধস নামা ও রাজনৈতিক অস্থিরতা এবং মালয়েশিয়াসহ কয়েকটি দেশে অভ্যন্তরীণ চাহিদা হ্রাস পাওয়ায় বাংলাদেশ থেকে শ্রমশক্তি রফতানি বৃদ্ধির গতি কিছুটা হ্রাস পায়। তবে এ সময় রেমিট্যান্স প্রবাহের প্রবৃদ্ধি সন্তোষজনক পর্যায়ে থাকে এবং ২০০৮-০৯ ও ২০০৯-১০ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহের প্রবৃদ্ধি হয় যথাক্রমে ২২.৪২ শতাংশ ও ১৩.৪০ শতাংশ। ২০১০-১১ অর্থবছরের প্রথমার্ধে জনশক্তি রফতানি ও রেমিট্যান্স প্রবাহের প্রবৃদ্ধি হ্রাস পেলেও জানুয়ারি, ২০১১ থেকে তা ঘুরে দাঁড়িয়েছে এবং তা ২০১০-১১ অর্থবছরে ১১.৬৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে (২০০৫-০৬ বছরে এর পরিমাণ ছিল ৪.৮৭ বিলিয়ন ডলার)। কর্মসংস্থান বাড়ানো ও বেকারত্ব কমাতে বাংলাদেশের অবস্থান বিশ্বে ৪৬তম, যা তার পার্শ্ববর্তী দেশ ভারত (১১১তম), আফগানিস্তান (১৮০তম), পাকিস্তান (১৫২তম) এবং নেপাল (১৯০তম) থেকে অনেক এগিয়ে। বাংলাদেশ এখন বিশ্বের পঞ্চম জনশক্তি রফতানিকারক দেশ।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রশাসনিক ও রাজস্ব খাতে গৃহীত ব্যবস্থার পাশাপাশি মুদ্রা খাতেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চলতি মৌসুমে ধানের ভালো উত্পাদন এবং আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম স্থিতিশীল থাকায় আগামী মাসগুলোতে বাজার নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করা যায়। রেমিট্যান্স প্রবাহের প্রবৃদ্ধির গতি হ্রাস ও বিদ্যুত্সহ অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধির কারণে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় ২০১০-১১ অর্থবছরে চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত হ্রাস পেয়েছে। এ সময়ে বিনিময় হারের অবচিতি ঘটেছে। তা সত্ত্বেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহনশীল পর্যায়ে রাখা সম্ভব হয়েছে। ২০০৬ সালে বৈদেকি মুদ্রার রিজার্ভ ছিল ৫ বিলিয়ন ডলার এবং ২০১১ সালের ডিসেম্বরে এর পরিমাণ ৯.৫ বিলিয়ন ডলার। জানুয়ারি ২০১১ থেকে বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহের প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় ফিরে এসেছে। এছাড়া বিদ্যুত্ ও জ্বালানি এবং অবকাঠামো খাতে সরকার যে ব্যাপক কার্যক্রম শুরু করেছে তার সফল বাস্তবায়ন অর্থনীতিতে অনুকূল বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করবে যা দেশকে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির পথে নিয়ে যাবে বলে আশা করা যায়।

এ কথা বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। কখনও ঋণাত্নক প্রবৃদ্ধি এ দেশে দেখা যায়নি। স্বাধীনতার আগে ও পরে এ দেশে মাত্র কয়েক বছর অর্থনীতির অবস্থা খারাপ ছিল এবং যুদ্ধবিধ্বস্ত একটি দেশের অর্থনীতি নাজুক থাকাটা অস্বাভাবিক কিছু নয়। স্বাধীনতার পর পর এদেশে মাত্র কয়েকশ কোটি টাকার বাজেট ছিল। এখন তা লক্ষ কোটি অতিক্রম করেছে। এটা যে কোনো মাপকাঠিতে খুব বড় একটি অর্জন এবং এটা নিয়ে বিজয়ের ৪০ বছর পূর্তিতে আমরা গর্ব করতে পারি।

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার বিশ্বের যে কোনো উন্নয়নশীল দেশের জন্য ঈর্ষার বিষয়। মোট জাতীয় উত্পাদন বৃদ্ধির ক্ষেত্রে ২০১১ সালে বাংলাদেশের অবস্থান উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ২৪তম ছিল (২০১০ সালে বাংলাদেশের এ অবস্থান ছিল ৫৫তম)। এর অর্থ হলো বিশ্বে এখন ১৯১টি স্বাধীন দেশ রয়েছে, যাদের জিডিপি প্রবৃদ্ধির হার বাংলাদেশের প্রবৃদ্ধির হারের চেয়ে কম। তারপরও কি আমরা বলব বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র?

আমদানি ও রফতানি খাতে ২০১০-১১ অর্থবছরে ব্যাপক প্রবৃদ্ধি অনেক বিশ্লেষককে আশ্চর্যান্বিত করেছে। এ দুই ক্ষেত্রে প্রবৃদ্ধির বিচারে বাংলাদেশের অবস্থান এশিয়ার শীর্ষ তিনের মধ্যে। পরিসংখ্যান দেখলে তা সহজেই বোঝা যায়। এমনকি কোনো কোনো ক্ষেত্রে আমরা প্রথম। রফতানির ক্ষেত্রে আমরা নতুন বাজারে প্রবেশ করছি। আমি মনে করি, রফতানিতে খুব তাড়াতাড়ি আমাদের গার্মেন্টস খাতের সঙ্গে রেমিট্যান্স খাত ও ওষুধ খাত প্রতিযোগিতা করবে। এ ছাড়া মানবসম্পদের উন্নয়ন করতে পারলে সে খাতটিরও ব্যাপক সম্ভাবনা রয়েছে। রেমিট্যান্সপ্রবাহ বাড়াতে দক্ষ মানবসম্পদ রফতানির বড় সুযোগ রয়েছে। মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাজার ধরতে পারলে রেমিট্যান্স কয়েক গুণ বাড়ানো সম্ভব।

খাদ্যদ্রব্য ও জ্বালানি মূল্য বিশ্বের সর্বত্রই বৃদ্ধি পেয়েছে এবং অদূর ভবিষ্যতে এটি হ্রাস পাবে এমন সম্ভাবনা কম। সম্মানিত বুদ্ধিজীবীদের আলোচনা শুনলে মনে হয় বাংলাদেশের অর্থনৈতিক ব্যর্থতার জন্যই দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। তাদের অবগতির জন্য বলছি যে বাংলাদেশের মূল্যস্ফীতির ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থান প্রায় একই রকম। স্বাধীনতার পর থেকে ধীরে ধীরে দারিদ্র্যের হার কমছে এবং এ বছর তা ৩১ শতাংশ দাঁড়িয়েছে। অর্থাত্ মোট জনসংখ্যার ৩১ শতাংশ এখন দারিদ্র্য সীমার নিচে বাস করছে।

বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে বাজার বিশ্লেষক ও রাজনীতিকরা তাদের নিজেদের সুবিধা অনুযায়ী পুঁজিবাজারের ২০১১ সালের নিম্নমুখী প্রবণতা বিশ্লেষণ করলেও বর্তমানে সঠিক অবস্থা অনেকটা পরিষ্কার। আমি মনে করি পুঁজিবাজারে উত্থান ও পতন একটি স্বাভাবিক ব্যাপার এবং বাংলাদেশের পুঁজিবাজারের সার্বিক সরবরাহ বিবেচনায় নিয়ে ২০১০ সালে শেষের দিকে সূচকে ব্যাপক উত্থান ছিল অস্বাভাবিক। এ সময়ে এক শ্রেণীর সুবিধাবাদী ব্যবসায়ী তাদের ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে বাজার থেকে অনেক টাকা হাতিয়ে নেয়। সমপ্রতি প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা যায়, ২০০টি তালিকাভুক্ত কোম্পানির ১৪৯১ জন পরিচালকের শতকরা দুই ভাগের কম শেয়ার তাদের নিজ কোম্পানিতে আছে। এ ছাড়াও ৩৮টি কোম্পানির স্পনসর ও পরিচালকদের শতকরা ৩০ ভাগের কম শেয়ার তাদের মালিকানায় আছে। এসব কোম্পানি ও পরিচালকরাই তাদের শেয়ার ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে বিক্রি করেছিলেন এবং তারা (ক্ষুদ্র বিনিয়োগকারী) তাদের মূলধন হারিয়েছেন। সরকার এ ধরনের অব্যবস্থা রোধে ডিমিউচুয়েলাইজেশন করার উদ্যোগসহ তদন্ত কমিটির রিপোর্ট গ্রহণ করে এসইসিকে পুনর্গঠনসহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন। এসব ব্যবস্থার বাস্তবায়নকে সবাই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলে আমাদের বিশ্বাস। পুঁজিবাজারকে তার নিজস্ব গতিতে স্বাধীনভাবে চলতে দিতে হবে। বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে তাদের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় স্বচ্ছ ও দীর্ঘমেয়াদি নির্দেশনার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে।

স্বীকার করতে দ্বিধা নেই যে কিছু প্রতিবন্ধকতার জন্য আমাদের অর্থনীতি পূর্ণমাত্রায় গতিশীল হতে পারছে না। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অবকাঠামোগত উন্নয়ন। পর্যাপ্ত গ্যাস, বিদ্যুত্, পানি প্রাপ্তি নিশ্চিতকরণের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য। উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলাও জরুরি। আমাদের অর্থনীতির গতিশীলতার আরেকটি প্রতিবন্ধকতা হলো আমলাতান্ত্রিক জটিলতা। আমলাতন্ত্রের দক্ষতার অভাবে প্রচুর অর্থব্যয় সত্ত্বেও দেশি ও বিদেশি বিনিয়োগ আশানুরূপভাবে আকৃষ্ট হচ্ছে না। এমনকি বৈদেশিক সহায়তা যথাযথ ব্যবহারের অপারগতায় বিভিন্ন প্রকল্পের অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জন করতে আমরা ব্যর্থ হচ্ছি ও বহু অর্থ অব্যবহূত থেকে ফেরত যাচ্ছে। এ সব প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা ছাড়াও সব সময় আমাদের অর্থনীতিকে নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, যেমন জলবায়ু পরিবর্তনের খামখেয়ালিপনা, বিশ্ব অর্থনৈতিক মন্দা ও অস্থিরতা, বিশ্ববাজারে তেল ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ইত্যাদি আমাদের অর্থনীতির ভিত নাড়িয়ে দেয়।

লেখক : চেয়ারম্যান রূপালী ব্যাংক

 

Share/Save/Bookmark

মে মাসে পদ্মার সংযোগ সড়কের কাজ শুরু-জুনে মূল সেতুর কাজ শুরু মে মাসে পদ্মার সংযোগ সড়কের কাজ শুরু-জুনে মূল সেতুর কাজ শুরু আগামী মে মাসের মধ্যেই প্রস্তাবিত পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে সংযোগ সড়ক নির্মাণ কাজ শুরু হবে। আর আগামী জুন মাসের মধ্যে পদ্মা সেতুর মূল কাজ শুরু হবে। সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৃহস্পতিবার একথা জানিয়েছেন। দুপুরে জাজিরা উপজেলার পদ্মা সেতুর ল্যান্ডিং পয়েন্টে সংযোগ সড়কের সাইট পরিদর্শন ... বিস্তারিত...

আবারও বিদ্যুত সাশ্রয়ী বাতি দেবে সরকার, অর্থায়ন বিশ্বব্যাংকের আবারও বিদ্যুত সাশ্রয়ী বাতি দেবে সরকার, অর্থায়ন বিশ্বব্যাংকের মানসম্মত সিএফএল হোল্ডারসহ লাগিয়ে দেয়া হবে বাড়ি বাড়ি গিয়েআবারও বিদ্যুত সাশ্রয়ী বাতি সিএফএল দেবে সরকার। এবার বাড়ি বাড়ি গিয়ে মানসম্মত সিএফএল হোল্ডারসহ লাগিয়ে দিয়ে আসা হবে। এ জন্য ১৭ মিলিয়ন ডলারের ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বিদ্যুত বিভাগ সিএফএলের মান নির্ধারণসহ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে এনেছে... বিস্তারিত...

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেন হচ্ছে-ব্যয় ২ হাজার ৭৮৮ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেন হচ্ছে-ব্যয় ২ হাজার ৭৮৮ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা নেয়া হয়েছে। ৭০ কিলোমিটার দীর্ঘ এ মহাসড়কটি চার লেনে উন্নীত করতে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭৮৮ কোটি টাকা। প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১৯ কোটি ৮০ লাখ ডলার ঋণ ও কারিগরি সহায়তা দেবে। আর ওপেক ফান্ড থেকে আসবে ৩ কোটি ডলার। এছাড়া আবুধাবি ফান্... বিস্তারিত...

মহৎ উদ্যোগ-মুষ্টির চালে সাঁকো মহৎ উদ্যোগ-মুষ্টির চালে সাঁকো শহরের অদূরে সেনুয়া ঘাটপাড়ার বাসিন্দারা এলাকার প্রতি ঘর থেকে মুষ্টির চাল তুলে সেনুয়া নদীর ওপর সাঁকো নির্মাণের কাজ শুরু করেছেন। এর আগে তারা যাতায়াতের জন্য স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেন রাস্তা। আর এবার বাড়ি বাড়ি মুষ্টির চাল তুলে সেনুয়া নদীর ওপর বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ নেন। সেনুয়া ঘাটপাড়া এল... বিস্তারিত...

বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের রোল মডেল বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের রোল মডেল ইকোনমিস্টের রিপোর্টেও সাফল্যের স্বীকৃতি মিলেছেবাংলাদেশ এখন উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। যে কোন দেশের উন্নয়নের প্রসঙ্গ উঠলেই চলে আসছে বাংলাদেশের নাম। বিশেষ করে সামাজিক খাতের উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ রীতিমতো উন্নয়নশীল দেশগুলোর অনুকরণীয় দৃষ্টান্তে পরিণত হয়েছে। জাতিসং... বিস্তারিত...

চার জাতি যৌথ পানিবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ চার জাতি যৌথ পানিবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান মিলে সীমান্ত নদীসমূহের পানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন ও যৌথস্বার্থে তা ব্যবহারের লক্ষ্যে সহযোগিতার দুটি উপ-আঞ্চলিক জোট গড়ে তুলতে যাচ্ছে। দুটি জোটেই বাংলাদেশ ও ভারতের অংশগ্রহণ থাকবে। নেপাল ও ভূটান হবে দুটি জোটেই তৃতীয় দেশ। প্রকাশিত খবরে পানিসম্পদ মন্ত্রণালয়ের বরাত দ... বিস্তারিত...

২ হাজার কোটি টাকায় ভোলায় বিদ্যুৎকেন্দ্র হবে ২ হাজার কোটি টাকায় ভোলায় বিদ্যুৎকেন্দ্র হবে ভোলায় ২ হাজার ৬০ কোটি টাকায় ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে সরকার। গ্যাসচালিত কেন্দ্রটি নির্মাণ করবে চায়না চেংডা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। দেড় বছরের মধ্যে এটি উত্পাদনে আসবে। গতকাল মঙ্গলবার চীনা প্রতিষ্ঠানটির সঙ্গে এ-সংক্রান্ত একটি চুক্তি করে... বিস্তারিত...

ঢাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য ২ হাজার কোটি টাকার উপকেন্দ্র ঢাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য ২ হাজার কোটি টাকার উপকেন্দ্র ঢাকা শহরের নিরবচ্ছিন্ন বিদ্যুত্ বিতরণ ব্যবস্থা নিশ্চিত করতে উন্নয়নের উদ্যোগ নিচ্ছে সরকার। ফলে ২ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে ২২টি বিদ্যুত্ উপকেন্দ্র স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১ হাজার ১৫৫ কোটি টাকার ঋণ দেবে। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে ঢাকা ও নার... বিস্তারিত...

খুলনা-মংলা রেলপথ নির্মাণ শুরু শিগগিরই খুলনা-মংলা রেলপথ নির্মাণ শুরু শিগগিরই মংলা সমুদ্রবন্দর আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে খুলনা-মংলা রেললাইন নির্মাণ করা হচ্ছে। এতে ব্যয় হবে প্রায় ১ হাজার ৬৮৫ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে সহজেই বিভিন্ন পণ্য পরিবহন করা সম্ভব হবে। নেপাল, ভারত, ভুটান ও পাকিস্তান বন্দরটিকে ট্রানজিট হিসেবেও ব্যবহার করতে পারবে। এসব দে... বিস্তারিত...

পদ্মা সেতু নির্মাণের রূপরেখা চূড়ান্ত-জুনের প্রথম সপ্তাহে দরপত্র আহবান পদ্মা সেতু নির্মাণের রূপরেখা চূড়ান্ত-জুনের প্রথম সপ্তাহে দরপত্র আহবান নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের রূপরেখা চূড়ান্ত করেছে সরকার। আগামীকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠেয় সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে এটি অনুমোদন হওয়ার কথা রয়েছে। এরপর আগামী সপ্তাহে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ রূপরেখা ঘোষণা করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ ও যোগাযোগ মন্ত্... বিস্তারিত...

বন্ধ অভ্যন্তরীণ বিমানবন্দর গুলো চালু করতে চায় বিভিন্ন শিল্প গ্রুপ বন্ধ অভ্যন্তরীণ বিমানবন্দর গুলো চালু করতে চায় বিভিন্ন শিল্প গ্রুপ দেশে বর্তমানে তিনটি আন্তর্জাতিকসহ ১৩টি বিমানবন্দর রয়েছে। এরমধ্যে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলিয়ে সাতটি বিমানবন্দর চালু রয়েছে। বাকি ছয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এ কারণে কোন কোনটি ভিন্ন কাজে ব্যবহারের জন্য চেষ্টা করছে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। আবার একাধিক শিল্প গ্রুপ এবং বিমানের ব... বিস্তারিত...

উৎপাদনে আসছে বড় দুই বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে বড় দুই বিদ্যুৎকেন্দ্র সামিট গ্রুপের মেঘনাঘাট ৩৩৭ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের জন্য ভূমি উন্নয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে। যন্ত্রাংশও পৌঁছতে শুরু করেছে। ফলে আগস্টেই উৎপাদনে আসছে বিদ্যুৎকেন্দ্রটি। আর সরকারি হরিপুর ৪১২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটির পরীক্ষামূলক উৎপাদন এরই মধ্যে শুরু হয়েছে। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স আয়োজিত... বিস্তারিত...

সৌরবিদ্যুত-আরও ৫শ’ মেগাওয়াট গ্রীন এনার্জির লক্ষ্যমাত্রা সৌরবিদ্যুত-আরও ৫শ’ মেগাওয়াট গ্রীন এনার্জির লক্ষ্যমাত্রা নবায়নযোগ্য প্রযুক্তি বিষয়ক এক জাতীয় সেমিনারে বক্তারা বলেছেন, সূর্যালোক থেকে সোলার প্যানেল দিয়ে বিদ্যুত উৎপাদন একটি পরীক্ষিত, নির্ভরযোগ্য ও টেকসই প্রযুক্তি। সরকার এবং বিভিন্ন দেশী-বিদেশী প্রতিষ্ঠানের সহযোগিতায় সৌরবিদ্যুত উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির অংশ হিসেবে দেশের প্রায় ২০ লাখ বাড়িতে বর্তমানে স... বিস্তারিত...

বিশ্বে ৫৬তম অর্থনৈতিক শক্তির নাম বাংলাদেশ বিশ্বে ৫৬তম অর্থনৈতিক শক্তির নাম বাংলাদেশ ১৯৭১ সালের ৭ কোটি মানুষ এখন ২০১৩ সালে ১৬ কোটি। স্বাধীনতার ৪২ বছরে বাংলাদেশের অর্থনীতি দ্রুতগতিতে এগিয়েছে। দীর্ঘ এই সময়ে মানবসম্পদ উন্নয়নে দ্রুত এগিয়ে যাওয়া ১৮টি দেশের তালিকায় বাংলাদেশ স্থান করে নিয়েছে প্রথমটি। বর্তমানে বিশ্বের ৫৬তম অর্থনৈতিক শক্তির নাম বাংলাদেশ। অর্থনীতির বিদ্যমান ধারা বজায... বিস্তারিত...

মানবসম্পদ উন্নয়নে বিস্ময়কর অগ্রগতি মানবসম্পদ উন্নয়নে বিস্ময়কর অগ্রগতি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আন্তর্জাতিক কোনো কোনো মহল ধাঁধা বলেছে। অবশ্যই সেই ধাঁধাকে টেকসই উন্নয়নে নিয়ে যেতে হবে। মানবসম্পদ উন্নয়নের জন্য সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থাপনা, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং জনশক্তির যথাযথ প্রশিক্ষণ যেমন জরুরি, তেমনি রাজনৈতিক স্থিতিশীলতাও অপরিহার্য। অথচ আমাদের সংঘাতময়... বিস্তারিত...

গভীর সমুদ্রবন্দর নির্মাণে দাতাদের আগ্রহ-সরকারকে আগ্রহের কথা জানিয়েছে ৭ দেশ গভীর সমুদ্রবন্দর নির্মাণে দাতাদের আগ্রহ-সরকারকে আগ্রহের কথা জানিয়েছে ৭ দেশ গভীর সমুদ্রবন্দর নির্মাণে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে দাতারা। এ ক্ষেত্রে এখন পর্যন্ত সাতটি দেশ এই বন্দর নির্মাণে বড় অঙ্কের বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এগুলো হলো- ভারত, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ড, ডেনমার্ক, জার্মানি। এছাড়া সম্প্রতি চীনের পক্ষ থেকে গভীর সমুদ্রবন্দর নির্মাণে আগ্রহ দেখ... বিস্তারিত...

আধুনিক কমিউটার ট্রেন উদ্বোধন ১৭ এপ্রিল আধুনিক কমিউটার ট্রেন উদ্বোধন ১৭ এপ্রিল ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডিইএমইউ) নামের আধুনিক কমিউটার ট্রেন ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চেয়ে চিঠি দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। জানা গেছে, প্রধানমন্ত্রী সময় দিলে ১৭ এপ্রিল রাজধানীর ক্যান্টনমেন্ট স্টেশনে আনুষ্ঠানিকভাবে এ কমিউটার ট্রেন... বিস্তারিত...

যোগাযোগ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন যোগাযোগ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন যোগাযোগ অবকাঠামোর ব্যাপক উন্নয়নের অংশ হিসেবে মহাজোট সরকারের চার বছরে ১ লাখ ৮৯২ কিলোমিটার সড়ক নির্মাণ, পুনর্নির্মাণ ও পুনর্বাসন করা হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ অধিদফতরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এছাড়া একই সময়ে সারা দেশে ৪১টি সেতু, ৬০৪টি কালভার্ট নির্মাণ, পুনর্নির্মাণ ও পুন... বিস্তারিত...

বিশুদ্ধ পানি সরবরাহে এক প্রবাসীর উদ্যোগ-বাংলাদেশে প্লান্ট স্থাপন করতে চায় এফকিউবড বিশুদ্ধ পানি সরবরাহে এক প্রবাসীর উদ্যোগ-বাংলাদেশে প্লান্ট স্থাপন করতে চায় এফকিউবড বাংলাদেশে সোলার ওয়াটার প্যানেল তৈরির প্লান্ট স্থাপন করতে চায় অস্ট্রেলিয়ান কম্পানি এফকিউবড। বিশ্বের ২৬টি দেশে 'ক্যারোসেল সোলার ওয়াটার প্যানেল' সরবরাহের পর এবার বাংলাদেশের দিকে নজর দিচ্ছে কম্পানিটি। এ উদ্যোগে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী এক বাংলাদেশি_ মো. প্রত্যয় খান। ৩২ বছর প্রবাস জীবনে ... বিস্তারিত...

সৌরবিদ্যুতের আলো পাচ্ছে দেশের এক কোটি মানুষ সৌরবিদ্যুতের আলো পাচ্ছে দেশের এক কোটি মানুষ সৌরবিদ্যুতের কল্যাণে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় এক কোটি মানুষ 'বিকল্প বিদ্যুতের' আলোতে আলোকিত হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কম্পানির (ইডকল) দেওয়া তথ্যানুসারে ২০ লাখ পরিবার সৌরবিদ্যুতের আওতায় এসেছে। ইডকলের তথ্যানুসারে গত ১০ বছরে সৌরবিদ্যুৎ কর্মসূচির আওতায় সারা দেশে ২০ লাখ সোলার হোমস ... বিস্তারিত...

ভালো উদ্যোগ - বুড়িগঙ্গা বাঁচবে যমুনার পানিতে দূষণ-দখলে মৃতপ্রায় বুড়িগঙ্গাকে বাঁচাতে যমুনা থেকে পানি আনার কাজ চলছে। প্রকল্পের পুরো কাজ সম্পন্ন হলে যমুনা নদী থেকে ৮ হাজার ৬৪৮ কিউসেক পানি আসবে। যমুনা নদীর নতুন ধলেশ্বরী উৎস মুখ দিয়ে এই পানি প্রবেশ করে পুংলী, বংশী ও তুরাগ নদীর মাধ্যমে তা এসে পড়বে বুড়িগঙ্গায়। সেচ কার্যক্রমসহ অববাহিকা ভিত্তিক... বিস্তারিত...

ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে পৌছা যাবে আড়াই ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে পৌছা যাবে আড়াই ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৩২ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) অধীনে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৬১০ কোটি মার্কিন ডলার বা ৪৮ হাজার ৮০০ কোটি টাকা। এক্সপ্রেসওয়েটি ব্যবহারের জন্য যানবাহনকে টোল দিতে হবে। এর মাধ্যমে বেসরকারি ... বিস্তারিত...

মোবাইল ব্যাংকিংয়ের প্রসার-এজেন্ট হিসেবে কাজ করবে ইউনিয়ন তথ্যকেন্দ্র মোবাইল ব্যাংকিংয়ের প্রসার-এজেন্ট হিসেবে কাজ করবে ইউনিয়ন তথ্যকেন্দ্র ব্যাংকিং সেবার আওতার বাইরে থাকা সারা দেশের বিপুলসংখ্যক মানুষকে মোবাইল ফোন ও ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে ব্যাংকিং সেবা দিতে ইউনিয়ন তথ্যকেন্দ্রের উদ্যোক্তাদের এজেন্ট হিসেবে ব্যবহার করবে সরকার। এ জন্য এটুআই কর্মসূচির আওতায় ইলেক্ট্রনিক ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (ই-এফআই) প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ... বিস্তারিত...

ঢাকায় আরও তিনটি ফ্লাইওভার নির্মিত হবে ঢাকায় আরও তিনটি ফ্লাইওভার নির্মিত হবে যানজটমুক্ত ঢাকা গড়তে সরকার রাজধানীতে আরও তিনটি ফ্লাইওভার (উড়াল সড়ক) নির্মাণের কার্যক্রম শুরু করেছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী মগবাজার-মৌচাক ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রাইভেট-পাবলিক পার্টনারশিপ (পিপিপি)-ভিত্তিক আজিমপুর-গাবতলী ফ্লাইওভার নির্মাণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রধ... বিস্তারিত...

মিরপুর থেকে আগারগাঁও পর্যন্ত নতুন রাস্তা তৈরি হচ্ছে -জুনের মধ্যেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা মিরপুর থেকে আগারগাঁও পর্যন্ত নতুন রাস্তা তৈরি হচ্ছে -জুনের মধ্যেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রাজধানীর মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় সংলগ্ন পোস্ট অফিসের পাশ থেকে সরাসরি আগারগাঁও পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ৬০ ফুট প্রশস্ত নতুন এ রাস্তাটির দৈর্ঘ্য ধরা হয়েছে ৩ দশমিক ৬৩ কিলোমিটার। যার দু’পাশে ৫ ফুট করে ১০ ফুট ফুটপাথ আর মূল রাস্তা হবে ৫০ ফু... বিস্তারিত...

দারিদ্র্য বিমোচনে উন্নতি করেছে বাংলাদেশ-বিশ্বব্যাংক দারিদ্র্য বিমোচনে উন্নতি করেছে বাংলাদেশ-বিশ্বব্যাংক দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ উল্লেখযোগ্যভাবে উন্নতি করছে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দফতরে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন। অর্থনৈতিক উন্নয়নে সুশাসন ও সরকারের বিভিন্ন সংস্থাকে শক্তিশালী ... বিস্তারিত...

বিশ্বব্যাংকের প্রতিবেদন বাংলাদেশর গ্রামে সৌরবিদ্যুতের বিচ্ছুরণ বিশ্বব্যাংকের প্রতিবেদন বাংলাদেশর গ্রামে সৌরবিদ্যুতের বিচ্ছুরণ সম্প্রতি এক প্রতিবেদনে বিশ্বব্যাংক উল্লেখ করেছে, সৌরবিদ্যুৎ সম্প্রসারণে গোটা বিশ্বে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ। এখানে প্রযুক্তিটির প্রসার ঘটছে অবিশ্বাস্যভাবে— মাসে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপিত হচ্ছে প্রায় ৫০ হাজার। বিদ্যুৎ-জ্বালানি ঘাটতিতে থাকা এ দেশে বিষয়টি সুখবর বৈকি। তার চেয়েও বড় কথা, এটি সহজ কর... বিস্তারিত...

মার্চে মিরপুর-এয়ারপোর্ট ও কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারে যানবাহন চলবে-নগরীর যানজট অনেকাংশে কমে যাবে রাজধানীর যানজট নিরসনের লক্ষ্যে নির্মাণাধীন তিনটি ফ্লাইওভারের মধ্যে দুটি মার্চ মাসে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। জানা গেছে, মিরপুর-এয়ারপোর্ট রোড ফ্লাইওভার এবং কুড়িল-বিশ্বরোড ফ্লাইওভারের কাজ এগিয়ে চললেও হরতাল-অবরোধের কারণে পিছিয়ে পড়েছে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের নির্মাণকাজ। রাজধানীর ... বিস্তারিত...

অবশেষে ঢাকায় স্বপ্নের মেট্রোরেল অবশেষে ঢাকায় স্বপ্নের মেট্রোরেল ঢাকা নগরীতে মেট্রোরেল হচ্ছে। জাইকার সঙ্গে চুক্তি সই হয়েছে সরকারের। এখন পর্যায়ক্রমে অর্থাৎ ধাপে ধাপে কাজ এগোতে থাকবে। সর্বপ্রথম এ ব্যাপারে যে কথাটি বলতে হয়, সেটি হচ্ছে এটা একটা সুখবরÑ ঢাকায় বসবাসরত সবার জন্য এবং একই সঙ্গে দেশবাসীর জন্য। এখানকার জনপরিবহন ব্যবস্থা এমন দুর্গতিপূর্ণ, যার জন্য অগণি... বিস্তারিত...

ষষ্ঠ অভয়াশ্রম চিহ্নিত-ইলিশের উৎপাদন বাড়বে ৬০ হাজার টন ষষ্ঠ অভয়াশ্রম চিহ্নিত-ইলিশের উৎপাদন বাড়বে ৬০ হাজার টন ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) বরিশালে ইলিশের নতুন একটি অভয়াশ্রম চিহ্নিত করেছে। এই অভয়াশ্রম দেশের নদী থেকে ইলিশ মাছ আহরণে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের কর্মকর্তারা। প্রায় তিন বছর গবেষণার পর অভয়াশ্রমটি চিহ্নিত করা হয়েছে। এটি দেশে ইলিশের ষষ্ট অ... বিস্তারিত...

রেলে নতুন চারশ` কোচ সরবরাহের প্রস্তাব মালয়েশিয়ার রেলে নতুন চারশ` কোচ সরবরাহের প্রস্তাব মালয়েশিয়ার বাংলাদেশ রেলওয়েকে নতুন চারশ’ কোচ সরবরাহের প্রস্তাব দিয়েছে মালয়েশিয়া। বুধবার রেলমন্ত্রী মুজিবুল হকের সঙ্গে রেলভবনে মালয়েশীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত দাতো সেরি এস সামি ভেল্যুর নেতৃত্বে ৩ সদস্যের এক প্রতিনিধি দল এ প্রস্তাব দেন। সাক্ষাতকালে সামি ভেল্যু বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে কোচ সরবরাহের... বিস্তারিত...

এগিয়ে চলছে বাংলাদেশ সমৃদ্ধির পানে এগিয়ে চলছে বাংলাদেশ সমৃদ্ধির পানে এক সময় বাংলাদেশের পরিচিতি ছিল প্রাকৃতিক দুর্যোগপূর্ণ অর্ধাহার অনাহার কবলিত বিধ্বস্ত অর্থনৈতিক কাঠামোর একটি দরিদ্র দেশ হিসাবে। এখন বাংলাদেশের বর্তমান সাফল্য দেখে বিশ্ববাসী বিস্মিত হয়। আর্থসামাজিক অগ্রগতির পথে দৃঢ় পদক্ষেপে এগুচ্ছে বাংলাদেশ, যা একটু লক্ষ্য করলেই চোখে ধরা পড়ে। বর্তমানে ৬ শতাংশেরও ... বিস্তারিত...

আগামী মাসে চালু হচ্ছে কমিউটার ট্রেন আগামী মাসে চালু হচ্ছে কমিউটার ট্রেন আধুনিক প্রযুক্তির ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডিইএমইউ) বা কমিউটার ট্রেন যুক্ত হলো রেলের বহরে। ট্রেনগুলোর প্রথম চালান আজ শনিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর দু-এক দিনের মধ্যে তা খালাস করা হবে। কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রেনগুলো যাত্রী পরিবহনের জন্য আগামী মাসে চালু করা হবে। প্রধানমন্ত্রী শে... বিস্তারিত...

IMF এর প্রশংসা- অর্থনৈতিক ‘সংস্কার’ এগোচ্ছে অর্থনীতিতে প্রস্তাবিত ‘সংস্কার’ কর্মসূচি বাস্তবায়নে সাফল্য দেখাচ্ছে বাংলাদেশ। এমনটি জানালো ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ড- আইএমএফ। বর্ধিত ঋণ সহায়তার দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়কালে এ কথা জানিয়েছে সংস্থাটির নির্বাহী পর্ষদ। ওয়াশিংটন সময় বুধবার রাতে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বিতীয় কিস্তির ... বিস্তারিত...

টেকসই উন্নয়নের দিকে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর ঘটাতে টেকসই উন্নয়নের দিকে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্রের খসড়া অনুমোদন দেয়া হচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি এটি উপস্থাপন করা হবে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় বৈঠকে সভাপতি... বিস্তারিত...

এমসিএফ ফান্ড থেকে ৪০ কোটি ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ মিলেনিয়াম চ্যালেঞ্জ ফান্ডের (এমসিএফ) সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এমসিএফের সঙ্গে চুক্তি হলে বাংলাদেশ প্রতি বছর ৪০ কোটি মার্কিন ডলার অনুদান পাবে। তবে তার আগে নির্দিষ্ট কিছু নির্দেশকের উন্নয়ন ঘটাতে হবে। খবর নতুন বার্তা অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্র জানায়, বেশ কয়েক বছর থেকে বাংলাদেশ এ ফান্ড... বিস্তারিত...

সোনাদিয়াতে গভীর সমুদ্রবন্দর-প্রাধান্য পাচ্ছে আরব আমিরাত সোনাদিয়াতে গভীর সমুদ্রবন্দর-প্রাধান্য পাচ্ছে আরব আমিরাত সোনাদিয়াতেই হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর। আর ব্যয়বহুল এ প্রকল্প বাস্তবায়নে সংযুক্ত আরব আমিরাতের (ইএইউ) প্রস্তাবটি প্রাধান্য দিচ্ছে সরকার। সরকার টু সরকার ভিত্তিতে ইএইউ'র এই প্রস্তাবনা খতিয়ে দেখতে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কমিটি গঠন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। গত ১৩ ফেব্রুয়ারি প্রধানমন্... বিস্তারিত...

রেলে যোগ হচ্ছে নতুন ২০ ট্রেন রেলে যোগ হচ্ছে নতুন ২০ ট্রেন বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হচ্ছে সম্পূর্ণ নতুন ২০টি ট্রেন। আগামী ৬ মাসের মধ্যে চীন থেকে আমদানি করা হবে ট্রেনগুলো। এর মধ্যে চলতি মাসেই দেশে আসবে দুটি। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ভিআইপি মিলনায়তনে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান... বিস্তারিত...

কলাপাড়ায় ১০০ বিঘা জমি অধিগ্রহণের উদ্যোগ-তৃতীয় সমুদ্রবন্দরের প্রাথমিক কাজ শুরু হচ্ছে কলাপাড়ায় ১০০ বিঘা জমি অধিগ্রহণের উদ্যোগ-তৃতীয় সমুদ্রবন্দরের প্রাথমিক কাজ শুরু হচ্ছে পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী নদীর মোহনায় দেশের তৃতীয় সমুদ্রবন্দর নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হচ্ছে। সে লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ লালুয়ার রামনাবাদ চ্যানেলসংলগ্ন টিয়াখালী নদীর তীরসহ প্রয়োজনীয় স্থানে ১০০ বিঘারও বেশি জমি অধিগ্রহণের পদক্ষেপ নিয়েছে। চলতি বছরের অক্টোবর মাসে পণ্য খালাসের... বিস্তারিত...

ট্রান্স এশিয়ান রেলপথে যুক্ত হচ্ছে বাংলাদেশ ট্রান্স এশিয়ান রেলপথে যুক্ত হচ্ছে বাংলাদেশ ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে বাংলাদেশ যুক্ত হচ্ছে। এজন্য চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে গুনদুম পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে। রেলপথ উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদী এই পরিকল্পনা হাতে নিয়েছে। প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয়ে ২০ বছরে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। চল... বিস্তারিত...

শীঘ্রই মিল্কভিটার দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট হচ্ছে পটিয়ায়   দীর্ঘদিন পর চট্টগ্রামের পশ্চিম পটিয়ায় খামারিদের সমবায়ী প্রতিষ্ঠান মিল্ক ভিটার দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট হতে চলেছে। আগামী মার্চ থেকে দুগ্ধ সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। পশ্চিম পটিয়ায় বেসরকারী উদ্যোগে গড়ে ওঠা দুগ্ধ খামার ও প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টের স... বিস্তারিত...

সম্প্রসারণ হচ্ছে বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্ক সম্প্রসারণ হচ্ছে বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্ক বিদ্যুতের সরবরাহ নেটওয়ার্ক সম্প্রসারিত করার পরিকল্পনা করছে সরকার। পাঁচ বিভাগে যেসব উপজেলায় সরবরাহ নেটওয়ার্ক নেই, এমন উপজেলার জন্য একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে, ২ হাজার ৪২৬ কোটি টাকা। গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির... বিস্তারিত...

বনানীতে হচ্ছে দেশের প্রথম-চলন্ত সিঁড়ির ফুট ওভারব্রিজ বনানীতে হচ্ছে দেশের প্রথম-চলন্ত সিঁড়ির ফুট ওভারব্রিজ দেশের প্রাণকেন্দ্র ঢাকা মহানগরীতে এবার বসছে চলন্ত সিঁড়ির (এস্কেলেটর) ফুট ওভারব্রিজ। আর হাঁটা নয়, কষ্ট করে জায়গামতো উঠে দাঁড়ালেই হলো। চলন্ত সিঁড়িই পথচারীকে নিয়ে যাবে রাস্তার ওপারে। নগরীর ব্যস্ততম রাজপথের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অব্যবহৃত অবস্থায় আর পড়ে থাকবে না ফুট ওভারব্রিজগুলো। বনানী থেকে... বিস্তারিত...

গভীর সমুদ্রবন্দর ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ আমিরাতের গভীর সমুদ্রবন্দর নির্মাণ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের তিন মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দেশটির সফররত বৈদেশিক বাণিজ্য বিষয়কমন্ত্রী শেখা লুবনা বিনতে খালেদ আল কাশমি সাংবাদিকদের এই কথা বলেন। বৈঠকে অংশ নেওয়া মন্ত্র... বিস্তারিত...

সৌরবিদ্যুতে পাল্টে যাচ্ছে কুড়িগ্রামের গ্রামাঞ্চল সৌরবিদ্যুতে পাল্টে যাচ্ছে কুড়িগ্রামের গ্রামাঞ্চল কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামসহ চরাঞ্চলের অন্ধকার তাড়িয়েছে সৌরবিদ্যুৎ। কমে আসছে গ্রাম-শহরের পার্থক্য। বদলে যাচ্ছে গ্রামীণ জীবনের দৃশ্যপট। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলোর ঘরের চালে শোভা পাচ্ছে সৌর প্যানেল। আলোকিত হচ্ছে ঘর। ছেলেমেয়েদের পড়ালেখার পাশাপাশি চলছে বিনোদনও। কুড়িগ্রামের নয় উপজেলার ... বিস্তারিত...

দ্বীপচর কুকড়িমুকড়িতে ইকোপার্ক নির্মাণ শুরু দ্বীপচর কুকড়িমুকড়িতে ইকোপার্ক নির্মাণ শুরু বন অধিদফতরের আওতায় চরফ্যাশনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপচর কুকড়িমুকড়ি ইকোপার্ক স্থাপনের কার্যক্রম শুরু করা হয়েছে। এ প্রকল্পের উদ্যোগ নিয়েছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। অবশেষে সম্প্রতি চর কুকড়িমুকড়ি ইউনিয়নকে জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য বেড়িবাঁধ হচ্ছে। বাঁধ নির্মাণের জন্য জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে ... বিস্তারিত...

শান্তিনগর টু ঝিলমিল-প্রায় ২৭`শ কোটি টাকার নতুন ফ্লাইওভার রাজধানীর শান্তিনগর থেকে মাওয়া রোড (ঝিলমিল) পর্যন্ত ১৩ দশমিক ৩২ কিলোমিটার ফ্লাইওভার নির্মাণ করবে সরকার। এর ব্যয় হবে ২ হাজার ৬৭০ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ রাখা হয়েছে ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত। বুধবার দুপুরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিষয়টি অনু... বিস্তারিত...

সারাদেশে ১৮ লাখ টন খাদ্য মজুদের জন্য ৩০৩ গুদাম নির্মাণ-আপৎকালীন মজুদ ও দুর্যোগ মোকাবেলার প্রয়াস সারাদেশে ১৮ লাখ টন খাদ্য মজুদের জন্য ৩০৩ গুদাম নির্মাণ-আপৎকালীন মজুদ ও দুর্যোগ মোকাবেলার প্রয়াস আপৎকালীন মজুদ ও দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকার গত সাড়ে তিন বছরে সারাদেশে ৩০৩ খাদ্যগুদাম নির্মাণ করেছে। এক হাজার ৪৬৩ কোটি টাকা ব্যয়ে এসব গুদাম নির্মাণ করা হয়েছে। সরকার ক্ষমতা গ্রহণের পর গত কয়েক বছরে সারাদেশে খাদ্য মজুতের পরিমাণ বাড়িয়ে ১৮ লাখ মেট্রিক টনে উন্নীত করেছে। এর আগে ১৪ ... বিস্তারিত...

২২ হাজার কোটি টাকার মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদন ২২ হাজার কোটি টাকার মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদন বহুল আলোচিত মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। উত্তরা থেকে পল্লবী ও সোনারগাঁও হোটেল হয়ে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত এলিভেটেড রেললাইনের দৈর্ঘ্য হবে ২০ দশমিক ১ কিলোমিটার। আর ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। ঢাকা ম্যাস র্যাপিড নামের মেট্রোরেল প্রকল্পের ... বিস্তারিত...

দশ লাখ পরিবারে সৌর বিদ্যুৎ পৌঁছাল গ্রামীণ শক্তি দশ লাখ পরিবারে সৌর বিদ্যুৎ পৌঁছাল গ্রামীণ শক্তি ৩০ নভেম্বর দেশের প্রত্যন্ত এলাকায় ১০ লাখ সৌর বিদ্যুৎ সিস্টেম স্থাপনের গৌরব অর্জন করলো গ্রামীণ শক্তি। পরিবার পর্যায়ে এটা এখন বিশ্বের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কর্মসূচি। নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের উদ্যোগে নবায়নযোগ্য শক্তি প্রযুক্তির মাধ্যমে পরিবেশ সুরক্ষা এবং গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান... বিস্তারিত...

গ্যাসের প্রি-পেইড মিটার: ঢাকা ও চট্টগ্রামে আরও পাঁচ লক্ষাধিক মিটার বসানোর উদ্যোগ-গ্রাহকের খরচ কম, জ্বালানিরও সাশ্রয় তিতাস গ্যাসের প্রি-পেইড মিটারে আবাসিক গ্রাহকদের অর্থ সাশ্রয় হচ্ছে প্রায় এক-চতুর্থাংশ। হিসাব করে গ্যাস ব্যবহার করায় তাঁদের এই অর্থ সাশ্রয় হচ্ছে। এতে তাঁরা খুশি। অন্যদিকে, গ্যাসের ব্যবহার কম হওয়ায় দেশের জ্বালানির সাশ্রয় হচ্ছে। রাষ্ট্রীয় খাতের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কো... বিস্তারিত...

আমদানি পণ্য সংরক্ষণ-মংলা বন্দরে ৫৩৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সাইলো আমদানি পণ্য সংরক্ষণ-মংলা বন্দরে ৫৩৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সাইলো দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলায় ৫০ হাজার টন পণ্য ধারণ ক্ষমতাসম্পন্ন সাইলো নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পের সার্বিক ব্যয় ধরা হয়েছে ৫৩৬ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার টাকা। এর মধ্যে জাপান সরকারের জাপান ডেবট ক্যান্সেলেশন ফান্ড (জেডিসিএফ) থেকে ২০০ কোটি টাকা দেয়া হবে। বাকি অর্থ সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয... বিস্তারিত...

উন্নয়নের নতুন প্রকল্প- টানেলে বদলে যাবে চট্টগ্রামের চেহারা উন্নয়নের নতুন প্রকল্প- টানেলে বদলে যাবে চট্টগ্রামের চেহারা সরকার দেশের প্রথম টানেল (সুড়ঙ্গ পথ) নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে। এটিও একটি বড় প্রকল্প। টানেলটি নির্মাণে ব্যয় হবে কমবেশি ছয় হাজার কোটি টাকা। কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। তাই আগামী নির্বাচনের আগেই টানেলটির মা... বিস্তারিত...

দুটি উড়োজাহাজ কিনছে বিমান দুটি উড়োজাহাজ কিনছে বিমান উড়োজাহাজ সঙ্কটে ফ্লাইট পরিচালনা নিয়ে সমস্যায় থাকা বিমান তার বহরে নতুন দুটি বোয়িং যোগ করছে। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ প্রস্তুতকারি সংস্থা বোয়িং থেকে ৭৭৭-৩০০ ইআর মডেলের এই দুটি উড়োজাহাজ কেনা হবে। এর জন্য বিমানকে অর্থের যোগান দিচ্ছে সোনালী ব্যাংক ইউকে এবং দেশের ইস্টার্ন ব্যাংক লিমিটেডের... বিস্তারিত...

সিইপিজেড দেশের বৃহত্তম কেন্দ্রীয় তরল বর্জ্য পরিশোধন প্লান্ট (সিইটিপি) চালু হয়েছে সিইপিজেড দেশের বৃহত্তম কেন্দ্রীয় তরল বর্জ্য পরিশোধন প্লান্ট (সিইটিপি) চালু হয়েছে পরিবেশদূষণ রোধে চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) প্রায় অর্ধশত কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের বৃহত্তম কেন্দ্রীয় তরল বর্জ্য পরিশোধন প্লান্ট (সিইটিপি) চালু হয়েছে। গত ৩০ অক্টোবর প্লান্টটি পরীক্ষামূলক চালু করা হয়। এ প্লান্ট ব্যবহারের মাধ্যমে পরিবেশদূষণ কমার পাশাপাশি সিইপিজেডের প্রতি... বিস্তারিত...

মগবাজার-মৌচাক উড়াল সেতুর কাজ শুরু নভেম্বরে মগবাজার-মৌচাক উড়াল সেতুর কাজ শুরু নভেম্বরে   রাজধানীর তীব্র যানজটপূর্ণ এলাকা হিসেবে পরিচিত মগবাজার, মৌচাক, রামপুরায় উড়াল সেতু নির্মাণ কাজ শুরু হচ্ছে নভেম্বরেই। প্রায় সাড়ে ৮ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভার নির্মাণে ব্যয় হবে ৭৭৩ কোটি টাকা। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর প্রকল্পটি (এলজিইডি) বাস্তবায়ন করবে। এলজিইডির দায়িত্বশীল সূত্রে এ খব... বিস্তারিত...

বিজেএমসির কাছে হস্তান্তর-চলতি মাসে চালু হচ্ছে কর্ণফুলী জুট ও ফোরাত কার্পেট মিল বিজেএমসির কাছে হস্তান্তর-চলতি মাসে চালু হচ্ছে কর্ণফুলী জুট ও ফোরাত কার্পেট মিল কর্ণফুলী জুট মিল ও ফোরাত কার্পেট মিলের ব্যবস্থাপনা বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) কাছে বুঝিয়ে দিয়েছে সাদ মুসা গ্রুপ। গতকাল বৃহস্পতিবার সাদ মুসা গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তারা লিজ নেয়া মিল দুটি হস্তান্তর করেন। এক সপ্তাহের মধ্যে মিল দুটি সরকারি ব্যবস্থাপনায় চালু হবে বলে বিজেএমসি সূত্রে জানা... বিস্তারিত...

দেশ অকটেনে স্বয়ংসম্পূর্ণ হবে ২০১৫ সালে দেশ অকটেনে স্বয়ংসম্পূর্ণ হবে ২০১৫ সালে ২০১৫ সালের মধ্যে বাংলাদেশকে অকটেনে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) মাধ্যমে পেট্রোবাংলা তাদের এ উদ্যোগ বাস্তবায়ন করতে যাচ্ছে। এ লক্ষ্যে এসজিএফএল সিলেটের রশিদপুরে প্রতিদিন ১ হাজার ৫০০ ব্যারেল পেট্রল অকটেনে রূপান্তরের ক্ষমতাসম্পন্ন ক্যাটালাইটিক... বিস্তারিত...

যশোরে পাম অয়েল উৎপাদনের উদ্যোগ নিচ্ছে মার্চেন্ট গ্রুপ যশোরে পাম অয়েল উৎপাদনের উদ্যোগ নিচ্ছে মার্চেন্ট গ্রুপ যশোরে পাম থেকে তেল উত্পাদনের জন্য কারখানা স্থাপনে উদ্যোগ নিচ্ছে মার্চেন্ট গ্রুপ। কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, চীন থেকে কারখানার যন্ত্রাংশ আমদানি করা হচ্ছে। এ ছাড়া স্থানীয় কৃষকদের কাছ থেকে পাম কিনতে আগাম টাকাও বিতরণ করছে কোম্পানি। স্থানীয় কৃষকরা জানান, কয়েক বছর আগে এ অঞ্চলে পাম চাষ শুরু হ... বিস্তারিত...

প্রতি জেলায় থাকবে ১০ পর্যটন স্পট : পর্যটনমন্ত্রী প্রতি জেলায় থাকবে ১০ পর্যটন স্পট : পর্যটনমন্ত্রী দেশের ইতিহাস-ঐতিহ্য রক্ষা করতে প্রতিটি জেলায় ১০টি করে পর্যটন স্পট থাকবে বলে জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান। শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০১২-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন পর... বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের পুরনো ১০টি স্তরে আগের ধারণার চেয়ে ৭২৬ বিলিয়ন ঘনফুট বেশি গ্যাস রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের পুরনো ১০টি স্তরে আগের ধারণার চেয়ে ৭২৬ বিলিয়ন ঘনফুট বেশি গ্যাস রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের পুরনো ১০টি স্তরে আগের ধারণার চেয়ে ৭২৬ বিলিয়ন ঘনফুট বেশি গ্যাস রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলা। দেশের বৃহত্তম এই গ্যাসক্ষেত্রে সম্প্রতি পরিচালিত ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপের ফল ঘোষণা করে সোমবার পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন ... বিস্তারিত...

abohoman

solid

আর্কাইভ

যোগাযোগ

পাঠক সংখ্যা

167162
TodayToday305
This weekThis week2011
This monthThis month17896
Guests 12