coming soon...
আবুল খায়ের দুর্যোগে দুঃসাহসী

ছবি: হাসান রাজা

প্রায় ২২ বছর ধরে বাংলাদেশের অসংখ্য উদ্ধারকাজে অংশ নিয়েছেন তিনি; কী জলে কী স্থলে জীবনের মায়া তুচ্ছ করে গভীর জল থেকে তুলে এনেছেন অগুনতি লাশ, উদ্ধার করেছেন আগুনে বন্দী মানুষদের এসব কাজের মধ্য দিয়েই পেয়েছেন দেশে-বিদেশে পরিচিতি পেয়েছেন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড জাতিসংঘের সম্মাননাসহ আরও অনেক পুরস্কার তিনি আবুল খায়ের, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের কর্মী অকুতোভয় এই মানুষটিকে নিয়েএবারের মূল রচনা লিখেছেন মো. সাইফুল্লাহ

আবুল খায়েরকে নিয়ে লেখা প্রকাশিত হয়েছে রিডার্স ডাইজেস্টেও

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নুরুল হক বললেন, ‘আবুল খায়ের, তুমি কি যেতে পারবে?’

আবুল খায়ের বললেন, ‘পারব স্যার কিন্তু ফিরে আসতে পারব, সে আশা নাই আমি মারা গেলে স্যার লাশটা বাড়িতে পাঠায় দিয়েন!’

ঘটনাস্থল আরিচাঘাটের কাছাকাছি সময়টা ২০০৫ সালের মে মাস দুই শতাধিক যাত্রী নিয়ে ডুবে গেছে লঞ্চ এম ভি রায়পুরা নদী তখন উত্তাল, স্রোতের বেগ প্রায় ১৭ নটিক্যাল মাইল লঞ্চ ডুবে যাওয়ার পর চার দিন পেরিয়ে গেছে, তখনো লঞ্চের ধারেকাছে যাওয়া যাচ্ছে না নৌবাহিনী, বিআইডব্লিউটিএসবার চেষ্টা বৃথা যমুনাপারের বাতাস তখন স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে উঠেছে

ঊর্ধ্বতনদের অনুমতি নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লেন ফায়ার সার্ভিসের ডুবুরি আবুল খায়ের প্রচণ্ড স্রোতের বিপরীতে খায়ের প্রাণপণ সাঁতরে চলেন একসময় তাঁর হাত-পা অসার হয়ে আসে ইতিমধ্যে ১৩ বার থেমে থেমে বিশ্রাম নিয়েছেন, এবার আর বিশ্রামে শরীর মানে না অক্সিজেন সিলিন্ডারের কৃপণ সরবরাহে তখন ফুসফুসটা শান্ত হচ্ছে না, চাই মুক্ত বাতাস ঘুটঘুটে অন্ধকারে অন্ধের মতো হাত বাড়ান খায়ের, কি যেন হাতে ঠেকে ভালোমতো পরখ করে বুঝতে পারেন, লঞ্চের রেলিং! দুঃসাহসী ডুবুরিকে কাবু করতে স্রোতও তখন উঠেপড়ে লেগেছে যেন শরীর ছিঁড়েবিড়ে নিয়ে যাবে! রেলিং দুই পায়ে জড়িয়ে ধরে, বয়ে নিয়ে আসা নোঙরের দড়িটা লঞ্চের সঙ্গে শক্ত করে বাঁধেন খায়ের লম্বা একটা দম নিয়ে, ঢুকে পড়েন লঞ্চের ভেতর

টর্চের আবছা আলোয় দেখতে পান, শতাধিক ফুলে-ফেঁপে ওঠা লাশ!

খায়েরের তখন সময় খুব কম সিলিন্ডারের অক্সিজেন ফুরিয়ে আসছে, নিঃশ্বাস নিতে হচ্ছে হিসাব করে হিসাবে গরমিল হলেই লঞ্চের ভেতর লাশের সংখ্যা বাড়বে আরও একটা! কিন্তু এত দূর এসে খালি হাতে ফিরে যাবেন? মৃত দেহগুলোর তখন গায়ে হাত দেওয়ার মতো অবস্থা নেই বহু কষ্টে একটা লাশ সঙ্গে নিয়ে লঞ্চের ভেতর থেকে বেরিয়ে এলেন খায়ের সঙ্গে সঙ্গে লাশটা প্রচণ্ড বেগে ওপরের দিকে উঠতে থাকে খায়ের তখনো লাশটাকে শক্ত হাতে আঁকড়ে ধরে ছিলেন এরপর তাঁর আর কিছু মনে নেই

জ্ঞান ফিরলে খায়ের নিজেকে আবিষ্কার করেন উদ্ধারকর্মীদের জাহাজে

ফায়ার সার্ভিসের দুর্ধর্ষ ডুবুরি আবুল খায়ের, বহুবার নিজের জীবন বিপন্ন করে অংশ নিয়েছেন উদ্ধারকাজে জলে কিংবা স্থলে, যেকোনো জটিল উদ্ধারকাজে ডাক পড়ে তাঁর আবুল খায়েরও ছুটে যান নিঃসংকোচে ইতিমধ্যেই দুঃসাহসী কাজের জন্য বেশ কিছু স্বীকৃতি মিলেছে তাঁর, দেশে-বিদেশে বহু পত্রিকায় ছাপা হয়েছে তাঁর জীবনের সত্যিকারের গল্প পেয়েছেন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, জাতিসংঘের কাছ থেকেও মিলেছে স্বীকৃতি আবুল খায়ের বললেন, ‘৭০টা দেশে ২১টা ভাষায় আমার জীবনকাহিনি ছাপা হইছে এই খবর আমি পত্রিকায় পইড়া জানছি

গত ২২ বছরে অসংখ্য উদ্ধারকাজে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশে-বিদেশে পরিচিতি পাওয়া ডুবুরি আবুল খায়ের এখন ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের গর্ব অথৈ জলের অতলে ঘুরে বেড়ানোটা যাঁর কাছে ছেলেখেলা, কোথায় তাঁর সাঁতারের হাতেখড়িজানতে চাই আবুল খায়েরের গল্প শুনতে শুনতে কল্পনার চোখে আমরা দেখতে পাই, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা, শেরেবাংলা হাইস্কুলের সঙ্গেই একটা টলটলে পানির দিঘি!

আশির দশকের শুরুর দিকের কথা ১১-১২ বছরের ছোট্ট ছেলে খায়ের গ্রামের শেরেবাংলা হাইস্কুলসংলগ্ন যে দিঘি, দিনভর দাপিয়ে বেড়ান সেখানে সঙ্গীরা বলে, ‘দূর, তোর লগে সাঁতরায় পারা যায় নাএকবার আশপাশের ১২টা হাইস্কুলের মধ্যে সাঁতার প্রতিযোগিতা হবে শেরেবাংলা হাইস্কুল থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলেন অষ্টম শ্রেণীর ছাত্র খায়ের কল্যাণসাগর দিঘিতে সাজ সাজ রবে অনুষ্ঠিত হলো প্রতিযোগিতা, আবুল খায়ের প্রথম হলেন পুরস্কার হিসেবে পেলেন চারটি থালা, একটি তরকারির বাটি, লবণদানি, আর কলম

নবম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে বিদ্যালয়ের পাট চুকল চাচার সঙ্গে ঢাকায় এলেন খায়ের একদিন চোখে পড়ল ফায়ার সার্ভিসের ডুবুরি নিয়োগ বিজ্ঞপ্তিতে খায়ের নিয়োগ পরীক্ষায় অংশ নিলেন কল্যাণসাগর দিঘির প্রতিযোগিতায় প্রথম হওয়া সেদিনের সেই আবুল খায়ের, এখানেও হলেন প্রথম!

দিনটা ছিল ১৯৯০ সালের জুলাই মাসের ২২ তারিখ আবুল খায়ের যোগ দিলেন বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টে

এরপর কেটে গেছে প্রায় ২২ বছর এত বছরে কত অজস্র উদ্ধারকাজে অংশ নিয়েছেন, সবগুলো মনেও করতে পারেন না আবুল খায়ের আবছা আবছাভাবে বললেন নারায়ণগঞ্জের মুন্সিখোলায় লঞ্চডুবি, বুড়িগঙ্গায় টহল পুলিশের নৌকাডুবি, আমিনবাজারের বাস দুর্ঘটনা, চট্টগ্রামে দুর্ঘটনাকবলিত প্রশিক্ষণ বিমান, মিরপুরে গার্মেন্টস আর কারওয়ান বাজারের বিএসইসি ভবনের অগ্নিকাণ্ড, মহাখালী ফিনিক্স ভবন ধসে পড়াসহ বেশ কয়েকটি ঘটনার কথা সম্প্রতি মেঘনায় ঘটে যাওয়া লঞ্চডুবির উদ্ধারকাজেও অংশ নিয়েছিলেন তিনি প্রতিটি ক্ষেত্রেই নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন আবুল খায়ের বললেন, ‘নিহত মানুষের আত্মীয়স্বজনের কান্না দেখতে খুব খারাপ লাগে শেষ সান্ত্বনা হিসেবে লাশটা তাদের হাতে পৌঁছায় দিতে পারলে কিছুটা শান্তি পাই

এত বছরের চাকরিজীবনে অসংখ্য লাশ দেখেছেন তিনি এমন কোনো মৃত ব্যক্তির মুখ আছে, যা এখনো মনে পড়ে? ‘আমিনবাজারে বাস নদীতে পইড়া গেছিল সেইখানে উদ্ধার করছিলাম একটা দু-তিন বছরের বাচ্চা, কী সুন্দর দেখতে! আমার চোখে পানি আইসা পড়ছিল বাচ্চাটারে পাইছিলাম বাসের বাইরে, আর বাচ্চার মায়েরে পাইছিলাম বাসের ভিতর আমার ধারণা, বাসটা পড়ার সময় মা শেষ চেষ্টা হিসাবে বাচ্চাটারে বাইরে ফালায় দিছিল, বাঁচাইতে পারে নাই!’— বলতে বলতে ওপর দিয়ে দেখতে প্রচণ্ড শক্তপোক্ত মানুষটার ভেতরের নরম মনটা প্রকাশ পেয়ে যায় ছাড়া আবুল খায়ের এএফপির সাংবাদিকের কাছে বলেছিলেন আরও একটি অভিজ্ঞতার কথা, ‘ডুবে যাওয়া একটা ফেরি থেকে বর-কনের বিয়ের সাজে সজ্জিত লাশ ছিল আমার জীবনে বয়ে নেয়া সবচেয়ে ভারী লাশ!’

দেশের বাইরে বাংলাদেশের এই ডুবুরিকে নিয়ে প্রথম প্রতিবেদনটি প্রকাশ করে দুবাইয়ের খালিজ টাইমস এরপর রিডার্স ডাইজেস্ট, ব্যাংকক পোস্টসহ বেশ কিছু পত্রিকায় ছাপা হয়েছে আবুল খায়েরের দুঃসাহসিকতার গল্প ব্যাংকক পোস্ট- আবুল খায়েরকে নিয়ে লেখা প্রবন্ধের নাম ছিল, ‘ ট্রু সুপারস্টার’! বিএসইসি ভবনে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকাজ করতে গিয়ে পা ভেঙেছিলেন আবুল খায়ের হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালেদা জিয়াসহ বেশ কজন গুরুত্বপূর্ণ ব্যক্তি খায়ের বলেন, ‘নৌবাহিনীর লে. কর্নেল মাহাবুব, বিদেশ থেকে ট্রেনিং কইরা আসছেন তিনিও আমার খুব সুনাম করেন ফায়ার সার্ভিসের কারও সাথে দেখা হইলে রসিকতা কইরা বলেন, “খায়ের কি এখনো বেঁচে আছে?” আমার সহকর্মীরাও বলে, আমি যেরকম ঝুঁকি নিয়া কাজ করি, আমার অনেক আগেই মইরা যাওয়ার কথা কিন্তু আমার উপর আল্লাহর রহমত আছে, তাই এখনো বাঁইচা আছি

খায়ের বললেন, ব্যক্তিগত অর্জনের কথা তিনি ভাবেন না ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের মুখ উজ্জ্বল করাই তাঁর কাছে সবচেয়ে বড়প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড যখন নিতে গেছিলাম, ফায়ার সার্ভিসের ডিজি স্যার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমারে পরিচয় করায় দিতে গিয়া বলেছিলেন, “ম্যাডাম, এই আমার খায়ের!”’ বলতে বলতে খায়েরের মুখে ফুটে ওঠে সন্তুষ্টির হাসি

খায়েরের কাছে জানা হলো, একবার দক্ষিণ কোরিয়া ডুবুরিদের জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করেছিল ভারত, শ্রীলঙ্কা আর নেপালের সেরা ডুবুরিরা অংশ নিয়েছিলেন সেই প্রতিযোগিতায় সেখানেও প্রথম আমাদের খায়ের! বললেন, ‘এখনো মহড়ার সময় আমার চেয়ে তাড়াতাড়ি কেউ কাজ করতে পারে না চারতলা মই বাইয়া ৭০-৮০ কেজি মানুষেরে সবার আগে আমি নামায় নিয়া আসি

শুকনা লিকলিকে শরীর, কথার মাঝখানে বারবারই খকখক করে কাশছেন বয়সও তো কম হয়নি নাহ, সন্দেহটা লুকিয়ে রাখা গেল না, প্রশ্ন করে বসলাম, ‘সত্যিই পারেন’? খায়ের যেন রীতিমতো খেপে উঠলেন, ‘আপনার মতো চাইর জনরে পাঁচতলার উপর থেইকা মই বাইয়া নামায় আনতে পারুম এখনো, সবার আগে আমারে দেখলে মনে হয় গায়ে জোর নাই, কিন্তু আমার মনের জোর খুব’!

ব্যক্তিজীবনে আবুল খায়েরের যমজ ছেলেমেয়ে ইসমাত আরা, আর জিহাদুল ইসলাম মেয়েটা ইংরেজিতে অনার্স পড়ছে, ছেলেটা লেগুনা চালায় আর আপনার স্ত্রী?

চোখ বড় বড় করে এতক্ষণ নিজের দুঃসাহসিকতার গল্প বলে যাওয়া আবুল খায়েরের চোখ দুটো এই প্রথম কিছুটা নিষ্প্রভ দেখায় জানা হলো, আবুল খায়েরের স্ত্রী ক্যানসারে আক্রান্ত খায়ের বললেন, ‘মেঘনায় যেদিন লঞ্চ ডুবল, তার দুই দিন আগেই আমার স্ত্রীর অপারেশন হইছে তবু, আমি কাজে গেছি খুব দুশ্চিন্তা নিয়া কাজ করছি মেয়েটা তিন মাস ধইরা কলেজে যাইতে পারতেছে না, ছেলেটা দিনরাত কষ্ট করে বলে, “আব্বু, আম্মুর চিকিৎসার জন্য তো অনেক টাকা দরকার!”’ নাম কি আপনার স্ত্রীর?—জানতে চাই আবুল খায়ের বলেন, ‘নুরজাহান বলি, ‘বাহ্, বিখ্যাত নামশুনে এবার খায়েরের মুখে লাজুক হাসি, ‘জি ভাই নুর মানে আলো, আর জাহান মানে পৃথিবী পৃথিবীর আলো

প্রায় ২৫ বছর আগে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলেন খায়ের প্রিয়তমা স্ত্রী নুরজাহানকেপৃথিবীর আলোদেখাতে চান আরও অনেক দিন দুঃসাহসী এই যোদ্ধা জীবনযুদ্ধে এত সহজে হার মানার লোক নন, বোঝা যায় তার কথায়, ‘ভাই, যত টাকাই লাগুক, আমি আমার স্ত্রীরে ভালো কইরা তুলমু

Share/Save/Bookmark

স্যার ফজলে হাসান আবেদ অদম্য এক কর্মী পুরুষ স্যার ফজলে হাসান আবেদ অদম্য এক কর্মী পুরুষ স্যার ফজলে হাসান আবেদ স্যার ফজলে হাসান আবেদ (জন্ম:২৭ এপ্রিল, ১৯৩৬) একজন বাংলাদেশী সমাজকর্মী এবং বিশ্বের বৃহত্তম বেসরকারী সংগঠন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। সামাজিক উন্নয়নে তাঁর অসামান্য ভূমিকার জন্য তিনি র‌্যামন ম্যাগসেসে পুরস্কার, জাতিসংঘ উন্নয়ন সংস্থার মাহবুবুল হক পুরস্কার এবং গেটস ফ... বিস্তারিত...

বিশ্বের প্রভাবশালী ৫০০ ব্যক্তির তালিকায় ব্র্যাকের মাহবুব বিশ্বের প্রভাবশালী ৫০০ ব্যক্তির তালিকায় ব্র্যাকের মাহবুব বিশ্বের প্রভাবশালী ৫০০ ব্যক্তির মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান পেয়েছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন। রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পৃথিবীখ্যাত ম্যাগাজিন ফরেন পলিসির করা তালিকায় তাকে এ স্থান দেওয়া হয়। গ্রাম উন্নয়ন ও কৃষিনীতি বিষয়ে গবেষণায় দেশে বিদেশে সুপরিচিত ড. হোসেন ২০০৭ সাল ... বিস্তারিত...

ড. আশরাফের সাফল্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম এ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান ড. আশরাফ আলী সিদ্দিকী কক্সবাজারের ভূ-গর্ভস্থ পানিতে বিষাক্ত পদার্থ ইউরেনিয়াম এবং থোরিয়াম উপস্থিতির নতুন তথ্য উদ্ঘাটন করেছেন। তিনি দীর্ঘ তিন বছর (২০১০-২০১৩) কক... বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক সম্মাননা কংগ্রেসনাল গোল্ড মেডেল- পেলেন ড. ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক সম্মাননা কংগ্রেসনাল গোল্ড মেডেল- পেলেন ড. ইউনূস শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাল বুধবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক সম্মাননা কংগ্রেসনাল গোল্ড মেডেল গ্রহণ করবেন। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে তাঁকে এ সম্মাননা দেওয়া হবে। পদক গ্রহণের জন্য তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্মাননা গ্রহণের পর ড. ইউনূস কংগ্রেসের যৌ... বিস্তারিত...

পোশাকশিল্পে অনুকরণীয় উদ্যোক্তা যিনি পোশাকশিল্পে অনুকরণীয় উদ্যোক্তা যিনি নিজের ইচ্ছে শক্তি এবং বাবার অনুপ্রেরণা নিয়ে নিজেকে যুক্ত করছিলেন গার্মেন্টস শিল্পে। পড়াশোনা করেছেন আইন বিষয়ে। কিন্তু বাবার রেখে যাওয়া কাজের ক্ষেত্র ও স্বপ্ন পূরণের জন্য নিজেকে উদ্যমী করেছেন ব্যবসায়িক ক্ষেত্রে। বাবার স্মৃতি ধরে রাখতে ক্ষতিগ্রস্ত গার্মেন্টসকে পুনরুদ্ধারে নিজেই একদিন চট্টগ্রামে ... বিস্তারিত...

মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননায় ড. ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননায় ড. ইউনূস দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বব্যাপী অসামান্য অবদান রাখায় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা 'কংগ্রেসনাল গোল্ড মেডেল' পাচ্ছেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ১৭ এপ্রিল বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এ পুরস্কার তুলে দেওয়া হবে। ইউনূসকে এর আগে ২০০৯ সালে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'প্রেসিডেনসিয়াল... বিস্তারিত...

বঙ্গ নারী ওয়াসফিয়ার জয়যাত্রা অ্যান্টার্কটিকার ভিনসন পর্বতে প্রথম বাংলাদেশি বঙ্গ নারী ওয়াসফিয়ার জয়যাত্রা অ্যান্টার্কটিকার ভিনসন পর্বতে প্রথম বাংলাদেশি বাংলাদেশের সর্বকনিষ্ঠ এভারেস্ট বিজয়ী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন অ্যান্টার্কটিকার উচ্চতম পর্বতশৃঙ্গ ভিনসন ম্যাসিফ জয় করেছেন। তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের সবচেয়ে দুর্গম অঞ্চলের এ পর্বতে আরোহন করলেন। ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ ক্যাম্পেইনের অংশ হিসেবে এটি তাঁর চতুর্থ পর্বতচূড়া জয়। ... বিস্তারিত...

স্বপ্নবাদী একজন নির্লোভ মানুষ স্বপ্নবাদী একজন নির্লোভ মানুষ জন্ম তাঁর ১৯৩৬ সালের ২৭ এপ্রিল। হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে। বাবা সিদ্দিক হাসান। মা সৈয়দা সুফিয়া খাতুন। জেলা সাবরেজিস্ট্রার বাবার চেয়ে মায়ের সঙ্গে অনেক বেশি অন্তরঙ্গ সম্পর্ক ছিল তাঁর। মানুষের প্রতি গভীর মমতা, সব সময় দুস্থ মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকতেন... বিস্তারিত...

দারিদ্র্যমুক্তির প্রতীক এখন ফুলবাড়িয়ার সুরুজ মিয়া দারিদ্র্যমুক্তির প্রতীক এখন ফুলবাড়িয়ার সুরুজ মিয়া ছাগলকে খাওয়ানোর ঘরে সুরুজ মিয়া যদি থাকে সুষ্ঠু-সুন্দর পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম; সে ব্যক্তি যিনিই হোন, সফলতা তার অনিবার্য। আর এ কথাটি অক্ষরে অক্ষরে সত্যে পরিণত করেছেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পাহাড়ি এলাকা কৃষ্ণপুর গ্রামের আবদুস সোবহানের ছেলে সফল পশুপালক সুরুজ মিয়া (৪৩)। ১৯৮৮ সালে অভা... বিস্তারিত...

সফলদের স্বপ্নগাথা-প্রতিযোগিতাটা নিজের সঙ্গে-এ পি জে আবদুল কালাম সফলদের স্বপ্নগাথা-প্রতিযোগিতাটা নিজের সঙ্গে-এ পি জে আবদুল কালাম এ পি জে আবদুল কালাম ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম ১৫ অক্টোবর ১৯৩১ সালে ভারতের তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে বিজ্ঞানী, অধ্যাপক ও লেখক। চলতি বছরের ১ মার্চ তিনি সোলাপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে এই বক্তব্য দেন। ‘সোলাপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদে... বিস্তারিত...

রত্নগর্ভা মা রত্নগর্ভা মা 'একজন মানুষ আর কত দুঃখ সইতে পারেন? এর পরও সহিষ্ণু, নিরলস ও সার্থকভাবে তিনি পালন করেছেন সব দায়দায়িত্ব। নিজের জন্য নয়, ঠিক ছোট সংসারের জন্যও নয়, প্রকাণ্ড বড় একটা বিমিশ্র সংসারের জন্য কঠিন ব্রত পালন করেছেন। সংসারের হাল ধরতে গিয়ে সাধারণ জননী থেকে অসাধারণ এক জননীতে পরিণত হয়েছেন আয়েশা ফয়েজ।' লি... বিস্তারিত...

অন্য উচ্চতায় ড. ইউনূস অন্য উচ্চতায় ড. ইউনূস সামাজিক ব্যবসার ধারণা প্রবর্তন করে বিশ্বব্যাপী অন্য রকম এক উচ্চতায় পেঁৗছে গিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বিভিন্ন দেশ এই সামাজিক ব্যবসার ধারণা গ্রহণ করছে অসামান্য আগ্রহে। ইতোমধ্যে জাপান ও ইতালির দুই শহরকে সামাজিক ব্যবসার নগরী ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের বাণিজ্যের একেকটি ... বিস্তারিত...

ম্যাগসেসে পুরস্কারের পেলেন রিজওয়ানা হাসান   ম্যাগসেসে পুরস্কারের পেলেন রিজওয়ানা হাসান এশিয়ার নোবেল হিসাবে পরিচিত ম্যাগসেসে পুরস্কারের পেলেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। আজ বুুধবার র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টি ২০১২ সালে পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন। ম্যাগসোসে ওয়েবসাইট জনায়, এ বছর বাংলাদেশ... বিস্তারিত...

জনপ্রিয়তায় শরৎচন্দ্রকেও ছাড়িয়ে গিয়েছেন হুমায়ূন: সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয়তায় শরৎচন্দ্রকেও ছাড়িয়ে গিয়েছেন হুমায়ূন: সুনীল গঙ্গোপাধ্যায় বাংলাদেশের জনপ্রিয়তম লেখক হুমায়ূন আহমেদের মৃত্যুর খবরে বেদনাহত পশ্চিমবঙ্গের নন্দিত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, "সত্যি কথা বলতে কি আমি শকট হয়েছি। হুমায়ূনকে আমি খুব ভালোবাসতাম। বড্ড কষ্ট হচ্ছে যে হুমায়ূন আর নেই।" তাঁর মতে, বাংলাদেশে জনপ্রিয়তার দিক দিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কেও ছা... বিস্তারিত...

বিশ্বে বাংলার মুখ শিল্পী মনিরুল বিশ্বে বাংলার মুখ শিল্পী মনিরুল বিশ্বে বাংলার মুখ তিনি। শিল্পকে মাধ্যম হিসাবে নিয়ে সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করে চলেছেন। কিন্তু সর্বজনস্বীকৃত এই সত্যটিকে আমলেই নিলেন না শিল্পী মনিরুল ইসলাম। বললেন, এসব বাড়াবাড়ি, ভালোবাসে বলে। এরপর অনেকটা স্বগতোক্তির মত উচ্চারণ করলেন, মানুষের জীবন খুব ছোট। পৃথিবীতে মানুষের জন্মের ইতিহাসে কত... বিস্তারিত...

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির একজন আমাদের সালমান বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির একজন আমাদের সালমান   বরাবরের মতোই টাইমস ম্যাগাজিন একটি তালিকা প্রকাশ করেছে। টাইমস ম্যাগাজিনের জরিপে বিশ্বের প্রভাবশালীদের মধ্যে বরাবরই তার অবস্থান ছিল শীর্ষে। একজন বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে সালমান খানের নামটাই চমকে দিয়েছে বিশ্বকে, সেই সাথে বিশ্বকে আরেকবার জানান দেওয়া হলো, আমরাও পারি। আমাদের গৌরব এই সালমান খানকে... বিস্তারিত...

বিশ্ব আঙিনায় বাংলাদেশি যুবক-গ্রামীণ-ইন্টেলের সিইও কাজী হক (সৌজন্যে সকালের খবর) বিশ্ব আঙিনায় বাংলাদেশি যুবক-গ্রামীণ-ইন্টেলের সিইও কাজী হক (সৌজন্যে সকালের খবর) কাজী ইমদাদুল হকের জন্ম ঢাকার ধানমণ্ডিতে। ১৯৮৪ সালে গ্রিন হেরাল্ড স্কুল থেকে ‘ও’ লেভেল শেষ করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানেই কেটেছে তার জীবনের দীর্ঘ সময়। ইউনিভার্সিটি অব রচেস্টার থেকে ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপ্লাইড ফিজিক্স বিষয়ে গ্র্যাজুয়েশন শেষে করেছেন এমবিএও। সফটওয়ার ইঞ্জিন... বিস্তারিত...

সংগ্রামী  লতিফুর রহমান ও তার  ব্যবসায়   স্বীকৃতি সংগ্রামী লতিফুর রহমান ও তার ব্যবসায় স্বীকৃতি সেই ১৯৭২ সালে, সবকিছু নতুন করে শুরু করেছিলেন প্রায় শূন্য হাতে। এখন বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপ ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান তিনি। ট্রান্সকম গ্রুপে কাজ করছেন ১০ হাজারের বেশি মানুষ। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নীতি-নৈতিকতা, সুনাম আর সততার স্বীকৃতি হিসেবে গত ৭ মে তিনি পেয়েছেন বিজনেস ফ... বিস্তারিত...

বাঙালির চুরি হয়ে যাওয়া কৃতিত্ব বাঙালির চুরি হয়ে যাওয়া কৃতিত্ব আখতার হুসেন | প্রতিকৃতি: মাসুক হেলাল অপরাধী শনাক্তকরণে ফিঙ্গারপ্রিন্ট তথা আঙুলের ছাপের আবিষ্কারক একজন বাঙালি, কিন্তু সেই আবিষ্কার চুরি করে নেয় তাঁরই ইংরেজ ঊর্ধ্বতন কর্মকর্তা। কিন্তু সেই চুরির ঘটনা গোপন থাকেনি। ১০০ বছর পর মুখ খুলেছে ইতিহাস: আঙুলের ছাপের আবিষ্কারক আসলে খুলনার একজন বাঙালি, নাম কা... বিস্তারিত...

আমাদের অভিনন্দন-নতুন উচ্চতায় মুহাম্মদ ইউনূস আমাদের অভিনন্দন-নতুন উচ্চতায় মুহাম্মদ ইউনূস মুহাম্মদ ইউনূসের প্রধান অবদান গ্রামীণ ব্যাংক। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত গ্রামীণফোনও আজ ঘরে ঘরে। সংগঠন বা সফল ও টেকসই ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার সাফল্য অনেকেরই আছে। কিন্তু মুহাম্মদ ইউনূসের প্রধান অবদান হলো, তিনি শুধু সংগঠনই গড়েননি, গ্রামীণ নারীর ক্ষমতায়নের সূচনা করেছেন। গ্রামীণ ব্যাংকের সহায়তায়... বিস্তারিত...

আবুল খায়ের দুর্যোগে দুঃসাহসী আবুল খায়ের দুর্যোগে দুঃসাহসী ছবি: হাসান রাজা প্রায় ২২ বছর ধরে বাংলাদেশের অসংখ্য উদ্ধারকাজে অংশ নিয়েছেন তিনি; কী জলে কী স্থলে। জীবনের মায়া তুচ্ছ করে গভীর জল থেকে তুলে এনেছেন অগুনতি লাশ, উদ্ধার করেছেন আগুনে বন্দী মানুষদের। এসব কাজের মধ্য দিয়েই পেয়েছেন দেশে-বিদেশে পরিচিতি। পেয়েছেন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ও জাতিসংঘের সম্মা... বিস্তারিত...

ফুল চাষ করে স্কুল শিক্ষকের সাফল্য ফুল চাষ করে স্কুল শিক্ষকের সাফল্য লেখক: মহাদেবপুর(নওগাঁ)সংবাদদাতা বাণিজ্যিকভাবে ফুল চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন নওগাঁর মহাদেবপুর উপজেলার দোহালী গ্রামের বাসিন্দা ভালাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর অধিকারী। ২০০৮ সালে তিনি বাণিজ্যিকভাবে শুরু করেন নানা প্রজাতির ফুল চাষ। তার চাষ করা বাগানে রয়েছে রজনী গন... বিস্তারিত...

সেরা চিকিৎসকদের তালিকায় বাংলাদেশী-আমেরিকান জাবের খান সেরা চিকিৎসকদের তালিকায় বাংলাদেশী-আমেরিকান জাবের খান চিকিৎসা ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য আমেরিকার সেরা চিকিৎসকদের তালিকায় স্থান করে নিলেন বাংলাদেশী-আমেরিকান ডাক্তার জাবের আহমদ খান. এমডি। ডাউন স্টেট ইউনিভার্সিটি হাসপাতালের সহকারী অধ্যাপক বাংলাদেশী ডাক্তার জাবের আহমদ খান. এমডিকে যুক্তরাষ্ট্রের চিকিৎসা ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ প্... বিস্তারিত...

মনের গবেষক মাহী কাজীর কথা মনের গবেষক মাহী কাজীর কথা আরিফ সাহেবের দুই মেয়ে, এক ছেলে। ছেলে পড়ে ক্লাস নাইনে। মেয়েরা থ্রি ও ফোরে। থাকেন মোহাম্মদপুরের ভাড়া বাড়িতে। সরকারি চাকরি করেন। তাই আয়ও একেবারে সীমিত। তা দিয়ে বাড়ী ভাড়া আর ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চালানো কষ্টকর। প্রতিমাসেই ধার করে চলতে হয়। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে হরহামেশাই ফে... বিস্তারিত...

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট দিয়েছে লন্ডন স্কুল অব ইকোনমিকস ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট দিয়েছে লন্ডন স্কুল অব ইকোনমিকস   লন্ডন স্কুল অব ইকোনমিকসের (এলএসই) ওল্ড থিয়েটারে আয়োজিত ডিগ্রি প্রদান অনুষ্ঠানে ৫০০ জনের বেশি শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এলএসইর উপপরিচালক স্টুয়ার্ট কোরব্রিজের আনুষ্ঠানিক বক্তব্যের পর পরিচালক জুডিথ রিজ অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডিগ্রিতে ভূষিত করেন। স্টুয়ার্ট কোরব্রিজ বলেন, অধ্যাপক ইউনূস... বিস্তারিত...

স্যার ফজলে হাসান আবেদ ওয়াইজ পুরস্কার পেলেন স্যার ফজলে হাসান আবেদ ওয়াইজ পুরস্কার পেলেন   শিক্ষার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে অবদান রাখার জন্য ‘ওয়াইজ’ পুরস্কার পেয়েছেন বিশ্বের বৃহত্তম বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। গতকাল মঙ্গলবার কাতারের দোহায় অনুষ্ঠিত তৃতীয় ‘ওয়ার্ল্ড ইনোভেশন সামিট ফর এডুকেশন’ (ওয়াইজ) সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ফজলে হাসান আবেদের হা... বিস্তারিত...

এভারেস্ট, চো ইয়োর পর মুহিতের মানাসলু জয় এভারেস্ট, চো ইয়োর পর মুহিতের মানাসলু জয়   মানাসলু পর্বতের শিখরে আরোহণ করার মতো সামর্থ্য বাংলাদেশের প্রথম নারী পর্বতারোহী নিশাত মজুমদারেরও ছিল। কারণ ততক্ষণে তিনি মানাসলুর ২৩ হাজার ফুট ওপরে তিন নম্বর ক্যাম্পে পৌঁছে গেছেন। কিন্তু বাদ সাধে ঝড়। সংকট দেখা দেয় অক্সিজেনের। শেষ পর্যন্ত নিশাত নিজের বোতলজাত অক্সিজেন দিয়ে দেন সতীর্থ এম এ মুহিতকে।... বিস্তারিত...

অর্জন- জীবন জয়ী হলো অর্জন- জীবন জয়ী হলো   কর্মজীবন শুরু করেছিলেন মোটর গ্যারেজের মেকানিক হিসেবে। বাবা ছিলেন দর্জিবাড়ির মাস্টার। বাবার সঙ্গে পড়াশোনা করতে গিয়েছিলেন ঢাকায়। কিন্তু সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ার পর আর্থিক অনটন আষ্টেপৃষ্ঠে চেপে ধরে। সংসার চালানোর তাগিদ ভর করে কাঁধে। অষ্টম শ্রেণীতে যখন উঠলেন, তখন নিজ গরজেই কাজ নিলেন ঢাকার এক মো... বিস্তারিত...

বাধা পেরোনো প্রান্তিক মানুষেরা ঘুরে দাঁড়ানো একজন বাধা পেরোনো প্রান্তিক মানুষেরা ঘুরে দাঁড়ানো একজন   চারদিকে নানা প্রতিবন্ধকতার বেড়াজাল। তবুও থেমে নেই জীবনের এগিয়ে চলা। মুঠো মুঠো জীবনের গল্প সঙ্গে নিয়ে প্রিয় মাতৃভূমি ছুটে চলেছে উন্নয়নের সড়কে। উন্নতির এই খেরোখাতায় নিঃশব্দে যারা অবদান রাখছেন, সেইসব বাধা পেরোনো প্রান্তিক মানুষের জীবনযুদ্ধ জয়ের গল্প নতুন বাংলাদেশের অংশ। মীর গোলাম মোস্তফা... বিস্তারিত...

জাপানিদের রাধা বিনোদ পাল জাপানিদের রাধা বিনোদ পাল   তৌহিদী হাসান রাধা বিনোদ পাল ইটের গায়ে আজও লেখা রয়েছে আর বি ডি (রাধা বিনোদ পাল)। শান বাঁধানো ঘাটটি কালের আবর্তে ভেঙে পড়েছে। বিভিন্ন প্রজাতির ফলের বাগানটিও নেই। দেশ স্বাধীনের পর একতলা বাড়িটি ক্ষয়ে ক্ষয়ে হারিয়ে গেছে। কিন্তু আজও তাঁর নাম সবাই জানে। চাকরিজীবনের সুনাম, খ্যাতি তাঁকে দিয়েছে বিশ... বিস্তারিত...

সফল  ক্যামেরাযোদ্ধা রশিদ তালুকদার সফল ক্যামেরাযোদ্ধা রশিদ তালুকদার ঢাকা: দেশের প্রথিতযশা আলোকচিত্র শিল্পী রশিদ তালুকদার। কর্মেই যার পরিচয়। তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে এদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন তারা সবাই ছিলেন মুক্তিযোদ্ধা। কিন্ত ক্যামেরা হাতে বেরিয়ে পড়েছিলেন কিছু মানুষ। জীবন বাজি রেখে তোলা তাদের সেইসব ছবি দিয়ে আজ ... বিস্তারিত...

প্রথম বাঙালি মিলিয়নেয়ার  প্রথম বাঙালি মিলিয়নেয়ার · রামদুলাল দে ইংরেজদের টেক্কা দিয়ে ব্যবসা শুরু করেন মার্কিনদের সঙ্গে। রামদুলালের জাহাজ ভারত মহাসাগর পাড়ি দিয়ে ভেড়ে আটলান্টিকের মার্কিন বন্দরে, সেটাই প্রথম কোনো বাঙালির জাহাজ... ইতিহাস বলছে, আঠারো শতকের সমগ্র বাংলার তো বটেই, সমগ্র ভারতবর্ষেরও অন্যতম বাঙালি ধ... বিস্তারিত...