আমিরা হক
বাংলাদেশের আমিরা হককে আন্ডার সেক্রেটারি হিসেবে নির্বাচিত করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। গতকাল বুধবার জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
জাতিসংঘের ফিল্ড সাপোর্ট বিভাগের (ডিএফএস) দায়িত্ব পালন করবেন আমিরা। দীর্ঘ ৩৭ বছর ধরে তিনি জাতিসংঘে কাজ করছেন। এর মধ্যে ১৯ বছর বিভিন্ন দেশে এবং ১৮ বছর সদর দপ্তরে কাজ করেছেন।
সর্বশেষ ২০০৯ সালে আমিরা হক পূর্ব তিমুরে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ও জাতিসংঘ মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।








