এখন নারী-পুলিশের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে না

তৌহিদা শিরোপা

সালমা বেগম

ছবি: খালেদ সরকার

২১ জুন ছিল তাদের প্রথম জন্মদিন। এক বছর পূর্তির এই অনুষ্ঠান

উদ্যাপন করা হবে ৫ জুলাই। সেই আয়োজনকে ঘিরে ব্যস্ততার শেষ নেই। কোনো কমতি যেন থাকা যাবে না তাতে। কেননা, এটি যে বাংলাদেশের প্রথম নারী-পুলিশ ইউনিট-১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের জন্মদিনের অনুষ্ঠান। এই ব্যস্ততার এক ফাঁকে নারীমঞ্চের সঙ্গে কথা বলেছেন এই ইউনিটের প্রথম অধিনায়ক সালমা বেগম। বলেছেন এই ইউনিটের অর্জন, সফলতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা।

১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নে মাত্র দুই মাস আগে যোগ দিয়েছি। আমার

আগে এর ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন আবিদা সুলতানা। তিনি যে কাজ

শুরু করে দিয়েছিলেন, সেই হাল ধরেছি আমি। এখন আমার দায়িত্ব এই

দলকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া। বললেন ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের

অধিনায়ক পুলিশ সুপার সালমা বেগম। ঢাকার উত্তরার এপিবিএন (আর্মড

পুলিশ ব্যাটালিয়ন) কেন্দ্রের মাঠে তখন (গত রোববার) মঞ্চ তৈরির কাজ

চলছিল। সেদিকে তাকাতেই সালমা বেগম বলেন, প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

অনুষ্ঠানের মঞ্চ বানানো হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আসবেন প্রধান অতিথি হিসেবে ৫ জুলাই।

এক বছরে এই ইউনিট কতটুকু সফলএই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আসলে একটা পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন আমরা এখনো গঠন করতে পারিনি। ৩৭১ জনের সরকারি মঞ্জুরি হলেও বর্তমানে ১৪০ জন কাজ করছি আমরা। আরও ৪৬৯ জনের নিয়োগ হলে পূর্ণাঙ্গ দল হবে আমাদের। সেটি সময়সাপেক্ষ। ১৪০ জনের এই দলটি দেশের যেকোনো জায়গায় গিয়ে কাজ করছে। সব জায়গায় তারা সুনাম অর্জন করেছে। বিশেষ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ও দেশ-বিদেশের যাত্রীদের সেবাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মাস দুয়েক আগে প্রধানমন্ত্রীর সঙ্গে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এই ইউনিটের সদস্যরা। তাঁদের কাজের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া হজের সময় নিরাপত্তাসহ আনুষঙ্গিক সেবাও দিচ্ছেন হজযাত্রীদের। এমনকি চোরাচালান ও মাদক পাচারএ ধরনের অপরাধীদের ধরতেও সাহায্য করেছেন তাঁরা। হরতাল চলাকালীন রাজপথে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সফলতার সঙ্গে নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন।

গত এক বছরে এই নারী-পুলিশ ব্যাটালিয়নকে নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভারী ও হালকা যানবাহন চালানো শেখা, কম্পিউটার, কমব্যাট প্রশিক্ষণ, অটো ইলেকট্রিশিয়ান, নার্সিং কোর্স, বেতার প্রশিক্ষণ ও বাদক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেখানেও তাঁরা সফলতার ছাপ রেখেছেন। আসলে এই দলের প্রতিটি সদস্য কাজের প্রতি সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী। যেকোনো কাজ তাঁরা খুব আন্তরিকতার সঙ্গে করেন। খেলাধুলাতেও পিছিয়ে নেই বাংলাদেশের প্রথম নারী-পুলিশ ইউনিট। এই ব্যাটালিয়নের একটি হ্যান্ডবল দলও আছে, যারা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে। সম্প্রতি এই ইউনিটের একজন সদস্য কুস্তিতে ভারতে একটি আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।

আমি ১৮তম বিসিএস দিয়ে পুলিশ বাহিনীতে এসেছিলাম। প্রায় ১১ বছর পর সে বছর (১৯৯৯) নারী-পুলিশ নিয়োগ দিয়েছিল। আমাদের ব্যাচে আটজন নারী ছিলাম। সবাই এখন পুলিশের উচ্চপদে কর্মরত। সে সময় ভাবতাম, আমাদের ভালো করতে হবে। তাহলে ভবিষ্যতে অনেক মেয়ে এ পেশায় আসবে। তা না হলে যদি আবার নিয়োগ বন্ধ করে দেয়। এখনো মনে আছে, যেদিন আমার বিসিএসের ফল ঘোষণা হলো। আশপাশের সবাই বলেছিল কেন আমি পুলিশে কাজ করব। আমার আব্বা বলেছিলেন, “সালমা পুলিশে যাবে এবং আমি জানি পারবে। এই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন আর কেউ নারী-পুলিশের দিকে অন্যভাবে তাকায় না। যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলার অবকাশ নেই। সেটি নারী-পুলিশেরা প্রমাণ করতে পেরেছেন। তবে পুরুষ সহকর্মীরা সহযোগিতা করেন। এই নারী ইউনিট হওয়ার পরও অনেক ইতিবাচক সাড়া পেয়েছি আমরা।

তবে আরও নারীর অংশগ্রহণ বাড়াতে হলে মানসিকতার পরিবর্তন করতে হবে। তার জন্য পরিবারের সমর্থন ভীষণ প্রয়োজন। আজকে আমি এতদূর আসতে পেরেছি পরিবারের সাহায্য ও সমর্থনের জন্য। বিশেষ করে, আমার মা ও স্বামীর জন্য। একমাত্র সন্তান পার্বণকে মায়ের কাছে রেখে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গিয়েছিলাম। প্রথমবার কসোভোতে যাওয়ার সময় পার্বণের বয়স ছিল ১১ মাস আর পাঁচ বছরের বয়সেও আরেকবার দুই বছরের জন্য সুদানে গিয়েছি। আমি একটু দ্বিধান্বিত ছিলাম যাব কি না। আমার স্বামী খুব বুঝিয়েছিলেন আমাকে। বলেছিলেন, এটি আমার কর্মজীবনে নতুন মাত্রা যোগ করবে। এমন ব্যবহার প্রতিটি পরিবারে করলে মেয়েরা অনেক দূর এগিয়ে যাবে।

শিগগিরই এপিবিএন কেন্দ্রের মধে ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অস্থায়ী নতুন কার্যালয়, পাঁচটি ব্যারাক, ডাইনিং হলের কাজ শেষ হবে। সালমা বেগম বলেন, ‘এক মাসের মধ্যে অস্থায়ীভাবে নারী সদস্যদের খাওয়া-থাকার সমস্যার সমাধান হবে। স্থায়ী জায়গা খোঁজা হচ্ছে। অস্থায়ী হলেও নতুন কার্যালয়ে গেলে আমরা সবাই একে অপরের কাছাকাছি থাকার সুযোগ পাব। আমার দিক থেকেও তাদের পর্যবেক্ষণ করা সহজ হবে। ইচ্ছা আছে এই ইউনিটের সদস্যদের আত্মরক্ষা প্রশিক্ষণ ও আচার-ব্যবহারের প্রশিক্ষণ দেওয়ার। এ ছাড়া পর্যাপ্ত জনবল নিয়োগ হলে অপারেশন স্কোয়াড ও বিশেষ স্কোয়াড গঠনের পরিকল্পনা আছে, যারা দেশের যেকোনো পরিস্থিতিতে কাজ করতে সদাপ্রস্তুত থাকবে। আমার স্বপ্ন, প্রথম নারী-পুলিশ ইউনিট হবে সবার সেরা।

Share/Save/Bookmark

বাংলাদেশের আরও ১০ পুলিশ কর্মকর্তা শান্তিরক্ষা মিশনে যোগ দিচ্ছেন বাংলাদেশের আরও ১০ পুলিশ কর্মকর্তা শান্তিরক্ষা মিশনে যোগ দিচ্ছেন জাতিসংঘ লাইবেরিয়া মিশনে যোগদানের জন্য বাংলাদেশের ১০ পুলিশ কর্মকর্তাকে অনুমোদন দিয়েছে। এদের ৩০ এপ্রিলের মধ্যে যোগদান করতে বলা হয়েছে। বুধবার এ তথ্য জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে আব্দুল মোমেন। তিনি বলেন, অতি সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় মহল বিশেষের ইঙ্গিতে এ ব্যাপারে সংবাদ পরিবে... বিস্তারিত...

সোয়াটে যুক্ত হচ্ছে আর্মারড ফোর্ড সোয়াটে যুক্ত হচ্ছে আর্মারড ফোর্ড   পুলিশের সর্বাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত টিম সোয়াটে (স্পেশাল ওয়েপনস অ্যান্ড ট্যাক্টিকস) যুক্ত হচ্ছে ৬ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক ২টি বুলেটপ্রুফ গাড়ি আর্মারড ফোর্ড'। ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ অভিযান ও জিম্মিদশা থেকে কোনো ব্যক্তিকে উদ্ধার করতে এ গাড়ি ব্যবহার করা হবে। উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতি বছ... বিস্তারিত...

ডিজিটাল যুগে প্রবেশ করল দেশের পরিবহন খাত-শনাক্তকরণ ট্যাগ ও রেট্রো রিফ্লেকটিভ নম্বর প্লেটের মাধ্যমে  গাড়ির অবস্থান জানা ও বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ করা যাবে ডিজিটাল যুগে প্রবেশ করল দেশের পরিবহন খাত-শনাক্তকরণ ট্যাগ ও রেট্রো রিফ্লেকটিভ নম্বর প্লেটের মাধ্যমে গাড়ির অবস্থান জানা ও বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ করা যাবে একই নম্বর প্লেটে একাধিক গাড়ি চলবে না। চুরি বা ছিনতাই হওয়া গাড়ির নম্বর প্লেট বদলানোও সম্ভব নয়। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ছিনতাই হওয়া গাড়ি কোথায় আছে তা জানাসহ উদ্ধার করা যাবে সহজেই। রাতের অন্ধকারে গাড়ির নম্বর অনেক দূর থেকে দেখা যাবে। ঘরে বসেই গাড়ির অবস্থান জানতে পারবে পুলিশসহ বিআরটিএ সংশ্লি... বিস্তারিত...

ফের সার্জেন্ট ইউসুফের সাহসিকতা   আরও একবার বীরত্বপূর্ণ সাহসিকতা দেখালেন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট ইউসুফ আলী চৌধুরী। মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে ছিনতাইকালে বিপু নামে এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে দাবড়ে ধরেন তিনি। উদ্ধার করে দেন এক উপজেলা শিক্ষা কর্মকর্তার হাত থেকে ছিনতাই হওয়া দামি মুঠোফোন সেট। পরে তাকে থানায় সোপর্দ করে... বিস্তারিত...

পুলিশে নারীর ভূমিকা পুলিশে নারীর ভূমিকা   মিলি বিশ্বাস প্রশাসনিক বিন্যাসে পুলিশ হচ্ছে সরকারের 'প্রসারিত হাত'। পুলিশের কর্ম পরিচালনা জনগণের দৃষ্টির ওপর স্বচ্ছ জলের মধ্যে সন্তরণের মতো। সরকারের এই অঙ্গটি খুবই সংবেদনশীল। জনগণের শান্তি, নিরাপত্তা, মানবাধিকার, শৃঙ্খলা রক্ষায় সরকারের প্রকৃত রূপ প্রতিফলিত হয় পুলিশের প্রতিদিনের কর্ম ও আচরণের ম... বিস্তারিত...

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ ১৯৪৮ সালের ২৯ মে আরব-ইসরাইল যুদ্ধ বিরতি পর্যবেক্ষণের জন্য মধ্যপ্রাচ্যের সিনাই অঞ্চলে প্রথম জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক শান্তিরক্ষীদের মোতায়েন করা হয়েছিল। সেই থেকে প্রায় ৬৩ বৎসর ব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে জাতিসংঘ সারা বিশ্বের বিভিন্ন দেশে ৬৬ টি শান্তিরক্ষা মিশন পরিচালনা কর... বিস্তারিত...

নারী ফুটবলে পুলিশের জয় জাতীয় নারী সুপার লিগ ফুটবলে শুক্রবার পুলিশ দল জিতেছে। পুলিশ ২-০ গোলে হারায় মানিকগঞ্জ জেলা দলকে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মানিকগঞ্জের ওপর চড়াও হয় পুলিশ। ২১ মিনিটে শারমিনের গোলে এগিয়ে যায় (১-০)। ৫৭ মিনিটে রুমার গোলে ২-০ ব্যবধানে জয় নিয়েই... বিস্তারিত...

পুলিশের নতুন অস্ত্র-বিশৃঙ্খলা বা সংঘাত এড়াতে নতুন উদ্যোগ পুলিশের নতুন অস্ত্র-বিশৃঙ্খলা বা সংঘাত এড়াতে নতুন উদ্যোগ রাজপথে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সংঘাত এড়াতে উদ্যোগ নিয়েছে পুলিশ। রক্তপাত ছাড়াই এখন থেকে পুলিশ সদস্যরা সংঘাত মোকাবেলা করতে চায়। প্রাণঘাতী অস্ত্রের ধরন কমিয়ে আগামীতে পুলিশ 'লেস লিথাল উইপন' (কম প্রাণঘাতী) অস্ত্র বেশি ব্যবহারের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এমনকি রাজপথে যে কোনো ধরনের আন্দো... বিস্তারিত...

বাংলাদেশ পুলিশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের আগ্রহ বাংলাদেশ পুলিশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের আগ্রহ মাত্র ১ লাখ ৪১ হাজার পুলিশ দিয়ে ১৬ কোটি মানুষের নিরাপত্তা বিধান কীভাবে সম্ভব হচ্ছে- এ ভাবনা থেকেই বাংলাদেশ পুলিশ বাহিনীর অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুল হককে নিউজার্সির পুলিশ বিশেষ সম্মান প্রদান করেছে। একইভাবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ পুলিশের অবিস্মরণীয় ভূমিকার কথাও আলোচনায় আসছে ... বিস্তারিত...

নারী পুলিশ ও নারির ক্ষমতয়ন- নারীদের মামলার তদন্ত এখন নারীরাই করছেন নারী পুলিশ ও নারির ক্ষমতয়ন- নারীদের মামলার তদন্ত এখন নারীরাই করছেন নারীদের মামলার তদন্ত এখন নারীরাই করছেন প্রতি মাসেই ২০-২২ মামলার চার্জশিট লেখক: সমীর কুমার দে সুন্দরী কিশোরী সুবর্ণা (ছদ্মনাম)। স্কুলে যাওয়ার পথে বখাটের হাতে শ্লীলতাহানির পর সিদ্ধান্ত নিয়েছিল আত্মহত্যার। বিষ পাণ করে সেই পথেই এগিয়েছিল সে। কিন্তু পরিবারের সদস্যদের দ্রুত তত্পরতায় সৌভাগ্যক্রমে ব... বিস্তারিত...

এখন নারী-পুলিশের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে না এখন নারী-পুলিশের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে না তৌহিদা শিরোপা সালমা বেগম ছবি: খালেদ সরকার ২১ জুন ছিল তাদের প্রথম জন্মদিন। এক বছর পূর্তির এই অনুষ্ঠান উদ্যাপন করা হবে ৫ জুলাই। সেই আয়োজনকে ঘিরে ব্যস্ততার শেষ নেই। কোনো কমতি যেন থাকা যাবে না তাতে। কেননা, এটি যে বাংলাদেশের প্রথম নারী-পুলিশ ইউনিট-১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের জন্মদিনের অনুষ্ঠান। ... বিস্তারিত...

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোখলেছ সম্পাদক হাবিব পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোখলেছ সম্পাদক হাবিব অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো. মোখলেছুর রহমানকে সভাপতি ও ডিএমপির ডিসি হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি-২০১২ গঠন করা হয়েছে। গতকাল রাজারবাগ টেলিকমস অডিটরিয়ামে অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় ২০১১ সালের ... বিস্তারিত...

অপরাধী ধরতে ডিএমপিতে বসেছে অত্যাধুনিক যন্ত্র অপরাধী ধরতে ডিএমপিতে বসেছে অত্যাধুনিক যন্ত্র অপরাধী ধরতে ঢাকা মেট্রোপলিটন পুলিশে যোগ হয়েছে অত্যাধুনিক যন্ত্র। এ যন্ত্রের মাধ্যমে কোনো বাড়িতে চুরি-ডাকাতি বা আগুন লাগলে তা স্বয়ংক্রিয়ভাবে জানতে পারবে পুলিশ কন্ট্রোল রুম। নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, এই যন্ত্র ডিএমপির কন্ট্রোল রুমে ইতিমধ্যে বস... বিস্তারিত...

চালু হচ্ছে ই-ট্রাফিক- মামলাসহ বিভিন্ন তথ্য মিলবে মুঠোফোনেই চালু হচ্ছে ই-ট্রাফিক- মামলাসহ বিভিন্ন তথ্য মিলবে মুঠোফোনেই   মোটরযান আইনে মামলা হলে জরিমানা দিয়ে তা নিষ্পত্তির জন্য আর ট্রাফিক পুলিশের কার্যালয়ে যেতে হবে না। মুঠোফোনের ফ্লেক্সিলোডের মাধ্যমে বা ব্যাংকে টাকা জমা দিয়ে জরিমানা পরিশোধ করলে জব্দ করা কাগজপত্র ঠিকানা অনুযায়ী গাড়ির মালিক বা চালকের কাছে পৌঁছে যাবে। জানুয়ারি মাসের মধ্যে ঢাকা মহানগরে চালু হচ্ছে ... বিস্তারিত...

 জাতিসংঘ মিশনে গেল আরো ১২৫ নারী পুলিশ জাতিসংঘ মিশনে গেল আরো ১২৫ নারী পুলিশ কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের আরও একটি মহিলা ইউনিট যুক্ত হচ্ছে। ১২৫ জনের সমন্বয়ে গঠিত এই মহিলা ইউনিটের কমান্ডার হিসাবে নেতৃত্বে দিচ্ছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাছিমা আক্তার। গত বৃহস্পতিবার রাতে এই ইউনিটটি জাতিসংঘের চার্টার্ড ফ্লাইটে কঙ্গোর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর... বিস্তারিত...

নারী পুলিশের ড্রাইভিং কোর্স নারী পুলিশের ড্রাইভিং কোর্স   নারীর ক্ষমতায়নের কথা চিন্তা করে ১১ আর্মড ইউনিটের যাত্রা। নবগঠিত ১১ আর্মডের নারী পুলিশ সদস্যরা যেন সব কাজে দক্ষ হন এবং পুরুষ পুলিশের সঙ্গে সব কাজে সমানভাবে অংশগ্রহণ করতে পারেন সে উদ্দেশ্যে তাদের অন্যান্য প্রশিক্ষণের পাশাপাশি বেসিক ড্রাইভিং কোর্সের আয়োজন করে পুলিশ বিভাগ। গাজীপুরে বিআরটিসির কেন্দ্... বিস্তারিত...

abohoman

solid

আর্কাইভ

যোগাযোগ

পাঠক সংখ্যা

168288
TodayToday515
This weekThis week3137
This monthThis month19022
Guests 7